‘আমার কাছে প্রমাণ আছে শেখ মুজিবের পাকিস্থানে সফর সঙ্গী ছিলেন শাহ্‌ আজিজঃনিলোফার চৌধুরী মনি

বেসরকারী টেলিভিশন গাজী টিভির ‘সংবাদ সংলাপ’ টকশো তে অংশ গ্রহন করে ৪ঠা আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সংসদ সদস্য বলেছেন,

‘আমার কাছে প্রমাণ নথিপত্র সহ আছে শেখ মুজিবুর রহমান সাহেবের পাকিস্থানের সফর সঙ্গী ছিলেন শাহ্‌ আজিজ’

তিনি বলেন, আমি শুধু এইটুকুই বলতে চাই টাইম যেহেতু দুই মিনিট, উনি (শ. ম রেজাউল) ভাই যে কয়েকটি নাম বললেন আমি এর চেয়ে কয়েকশো গুণ বেশী নাম বলতে পারবো। আমি শুধু একটা উদাহারন দেবো, উনি শাহ্‌ আজিজ সাহেবের কথা বলেছেন যে আমরা উনাকে পতাকা দিয়েছি। শাহ্‌ আজিজ যখন যুদ্ধ চলাকালীন সময় পাকিস্থানের পক্ষ হয়ে জাতিসঙ্গে গিয়েছিলেন জাতিসঙ্গের অধিবেশনে উল্টাপাল্টা কথা বলতে।

আসলেন তারপরে শেখ মুজিবুর রহমান সাহেবে যখন ছাড়া পেয়ে দেশে আসলেন প্রথমেই শাহ্‌ আজিজ সাহেব কে নিয়ে কিন্তু উনি পাকিস্থান গেলেন সফর সঙ্গী হিসেবে। মাসে মাসে তিন হাজার টাকা মাসোহারা শাহ্‌ আজিজ সাহেবের ফ্যমেলি কে দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, সবুর খান সাহেব কে, কে কতোটুকু ক্ষমা করেছে আপনি নিজে নিজেকে প্রশ্ন করবেন। আপনি আমার বয়সেও সিনিয়র। সবুর খান সাহেব ১৯৭৪ সালে বের হয়েছিলেন, তখন কি জিয়াউর রহমানের কোন আবির্ভাব ছিল, উনি একজন আর্মির অফিসার ছিলেন। শাহ্‌ আজিজ সাহেব সহ আরো দুই জন এরা সবাই ৭৪ এ বাহির হয়েছিলেন। ৭৪ এ ডিসেম্বর পর্যন্ত তারা বের হয়েছেন আমার কাছে একদম নথিপত্র দেয়া আছে। জেল থেকে কবে বের হয়েছে। সরকারী দলের সাথে আমাদের সমস্যা এখানেই। আমি তো বললাম আমরা মানুষ ভুল আমাদের হতেই পারে। এসব টুকিটাকি ভুল মেনে নিলেই তো হয়।

আওয়ামীলীগের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী সম্পর্কে তিনি বলেন, আব্দুল লতিফ সাহেব যেমন মুসলিমদের কে ছোট করেছে ঠিক তেমনি আপনি যে কথা বললেন কর্নেল অলি ও বি. চৌধুরী সম্পর্কে, আব্দুল লতিফ সাহেব কিন্তু আমাদের জয় বাবাজীর নামে ও কিন্তু অনেক বাজে বাজে কথা বলেছেন। আমি যদি ধরে নেই আজকে তার এমপি পদ টা চলে যাচ্ছে এই কারণটার জন্য, মুসলিমদের অপমান করার জন্য না। এই কারণটার জন্য তার দলের সদস্য পদ টা চলে যাচ্ছে।

পরিশেষে সংবাদ সংলাপ’ টকশোর উপস্থাপক অঞ্জন রায় নিলোফার চৌধুরী মনিকে উদ্দেশ্য করে বলেন, মনি আপা আমার আরেকটা জিনিস মনে হয় যে, আপনি যেটি বললেন শাহ্‌ আজিজ বঙ্গবন্ধুর সাথে পাকিস্থান গিয়েছিলেন। আমি আশা করবো আগামী যে কোন একটি টকশো তে ডকুমেন্টটি আপনি আমাকে দেখাবেন।

এর প্রতি উত্তরে নিলোফার চৌধুরী মনি বলেন, আমি এই নথিপত্র নিয়েই আসবো। আগামী সপ্তাহে ডাকেন আগামী সপ্তাহেই নিয়ে আসবো। আমি নিয়ে আসবো, আমি ঘেটেই নিয়ে আসবো। এবং এটা আমি আরো কয়েকটা টকশো তে ও বলেছি।

এআর

১৭ thoughts on “‘আমার কাছে প্রমাণ আছে শেখ মুজিবের পাকিস্থানে সফর সঙ্গী ছিলেন শাহ্‌ আজিজঃনিলোফার চৌধুরী মনি

Leave a Reply to Md Sohag Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.