যশোরেও ‘লাজুক’ মুস্তাফিজ

চার মাসে বদলে গেছে অনেক কিছুই। সাতক্ষীরার কালীগঞ্জের ছেলে এখন বিশ্বের ‘তারকা ক্রিকেটার মুস্তাফিজ’। তবে বদলাননি ম্যাচসেরার পুরস্কার নিতে যাওয়া সেই ‘লাজুক মুস্তাফিজ’। যশোর বিমানবন্দরে নেমে শত মানুষের ভালোবাসায় সিক্ত মুস্তাফিজুর স্বভাবসুলভ লাজুকতা এড়াতে পারলেন না কিছুতেই।

স্বভাবে লাজুক হলেও ২২ গজে তিনি যে কত ভয়ংকর হয়ে উঠতে পারেন তা ভারত, পাকিস্তান আর দক্ষিণ আফ্রিকার চেয়ে বেশি কেউ জানে না।

চার মাস বাদে ‘স্টার’ তকমা গায়ে লাগিয়ে বাড়ি ফিরছেন। তবে বিষয়টি কাউকে সেভাবে জানাতে চাননি এই কাটার মাস্টার। হয়তো সে কারণেই জানতো না যশোর কিংবা সাতক্ষীরার ক্রীড়া সংস্থাও।

তবে যে ক্লাবে তার খেলায় হাতেখড়ি সেই গণমুখী ক্লাবের কর্মকর্তারা কিন্তু ঠিকই উপস্থিত ছিলেন সাতক্ষীরার গর্ব মুস্তাফিজকে বরণ করতে। স্কুলের ‘অমনোযোগী’ সেই ছাত্রকে আপন আলয়ে নিতে যশোরে এসেছিলেন কালীগঞ্জের তারালি ইউনিয়নের তেতুলিয়‍ার কে জি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও। এখানেই মুস্তাফিজের পড়াশোনা, বেড়ে ওঠা।

শনিবার (০৮ আগস্ট) সকাল ৯টা ৪৫ মিনিটে যশোর বিমানবন্দরে পৌঁছে মুস্তাফিজকে বহন করা প্লেনটি। এসময় চারটি মাইক্রোবাস, একটি বড় বাস, দু’টি প্রাইভেট করে যাওয়া তার ভাই, শিক্ষক-শিক্ষিকা, গ্রামবাসীসহ ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন।

৪৪ thoughts on “যশোরেও ‘লাজুক’ মুস্তাফিজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.