স্মৃতিটা এখনো তাজা। গত বছরের জুলাইয়ে বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হেরে শিরোপার স্বপ্ন ভেঙেছিল আর্জেন্টিনার। এক বছর পর কোপা আমেরিকার ফাইনালে উঠে শিরোপার দুঃখ ঘোচানোর সুযোগ এসেছিল আলবিসেলেস্তেদের সামনে। কিন্তু এবারও স্বপ্নভঙ্গ হলো আর্জেন্টিনার। কোপার ফাইনালে টাইব্রেকারে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছে চিলি। কোপায় এটাই চিলির প্রথম শিরোপা। শনিবার বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হওয়া ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩০ মিনিটেও স্কোরলাইন গোলশূন্য থাকে। ফলে শিরোপা নির্ধারণ হয় টাইব্রেকারে। আর টাইব্রেকারে আর্জেন্টিনাকে ৪-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো কোপার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চিলি।
Related Posts
সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে ৫ বাংলাদেশী নিহত
- Ayesha Meher
- মে ১৪, ২০১৭
- 0 min read
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫ বাংলাদেশী। এর মধ্যে একই পরিবারের ৪ সদস্য রয়েছেন।…
ভোট পরবর্তী সহিংসতায় পুলিশসহ আহত ১০
- Ayesha Meher
- এপ্রিল ৩০, ২০১৫
- 1 min read
নগরীর বায়োজিদ থানার শেরশাহ কলোনি এলাকায় নির্বাচন পরবর্তী সহিংসতায় তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধসহ অন্তত ১০…
পরিবারে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন
- Ayesha Meher
- ফেব্রুয়ারি ৯, ২০১৫
- 1 min read
চাঁদপুরের হাজীগঞ্জে ১ নং রাজারগাঁও ইউনিয়নে হিন্দু ধর্ম ত্যাগ করে এক পরিবারের সবাই (৫) জন…

