সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫ বাংলাদেশী। এর মধ্যে একই পরিবারের ৪ সদস্য রয়েছেন। দেশটির উম্মে জমজম এলাকায় আজ রোববার এ দুর্ঘটনা ঘটে। মিডিয়ার খবরে বলা হয়েছে, নিহতরা হলেন সৌদি আরব প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী আবদুল আজিজ, তার ছেলে আরাফাত ও এক মেয়ে। এ ছাড়া নিহত হয়েছেন তার গাড়ির চালক মাসুদ। আবদুল আজিজের বাড়ি ফেনী জেলায়। তার গাড়িচালক মাসুদের বাড়ি দিনাজপুরে। তারা সবাই ওমরাহ পালন শেষে কাজে ফিরছিলেন। এ সময় সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই নিহত হন তারা। আহত হয়েছেন দু’জন। সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশী মোহাম্মদ আল আমিন বলেছেন, হাসপাতালে নেয়ার পর আহত একজন মারা গেছেন।
Related Posts
খিলগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধে’ ছাত্রদল নেতা নিহত
- Ayesha Meher
- January 20, 2015
- 0 min read
ঢাকা: রাজধানীর খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনি (৩০) ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। সোমবার…
সিমফনির নতুন ফোন ‘জেড ফাইভ’ বাজারে
- Ayesha Meher
- January 5, 2015
- 0 min read
মোবাইল ফোন হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনি ‘জেড ফাইভ’ নামে অত্যাধুনিক একটি স্মার্টফোন বাজারে ছেড়েছে। আজ সোমবার…
‘মনোবল অটুট খালেদা জিয়ার’
- Ayesha Meher
- January 7, 2015
- 0 min read
শারীরিকভাবে অসুস্থ এবং বেশ দূর্বল হলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মনোবল অটুট রয়েছে বলে জানিয়েছেন…

