থানার ছাদে এসআইর আত্মহত্যা

যশোরের মণিরামপুর থানার ছাদে নিজ পিস্তলের গুলিতে আত্মহত্যা করেছেন থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর (৪৪)। তার বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলায়।

শনিবার ভোরে এ আত্মহত্যার ঘটনা ঘটে বলে জানিয়েছেন মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ।

তিনি জানান, রাতে ডিউটি শেষে শনিবার ভোরে থানা ভবনের ছাদে গিয়ে মাথায় নিজ পিস্তল ঠেকিয়ে গুলি করেন আলী আকবর। গুলির শব্দ শুনে অন্য পুলিশ সদস্যরা তাকে ছাদ থেকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে আলী আকবর আত্মহত্যা করেছেন।

One thought on “থানার ছাদে এসআইর আত্মহত্যা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.