স্বাধীনতা সংগ্রামে শহীদদের প্রতি শ্রদ্ধা শেষে ধানমণ্ডিতে বঙ্গবন্ধু জাদুঘরে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানাতে সাভার থেকে রওয়ানা হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে সকাল ১১ টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান তিনি। সেখানে মোদিকে স্বাগত জানান গৃহায়ন ও পূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী একেএম মোজাম্মেল হক এবং স্থানীয় এমপি। উপস্থিত ছিলেন নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ওযাকের-উজ-জামান। এরপরে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ভারতের প্রধানমন্ত্রী। এসময় শহীদদের শ্রদ্ধার স্মারক হিসেবে একটি গাছের চারা রোপন করেন। ধানমণ্ডি থেকে মোদি সরাসরি যাবেন সোনারগাঁও হোটেলে, এই সফরে সেখানেই থাকবেন তিনি
Related Posts
মিরপুর বাঙলা কলেজের সামনে বাসে আগুন
- Ayesha Meher
- February 2, 2015
- 1 min read
ঢাকা: রাজধানীর মিরপুর বাঙলা কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে হরতাল ও অবরোধ সমর্থকরা।…
যুদ্ধাপরাধী মিশে আছে আ.লীগেও !
- Ayesha Meher
- November 23, 2015
- 0 min read
চট্টগ্রাম : আওয়ামী লীগেও যুদ্ধাপরাধী মিশে আছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি…
সিঙ্গাপুরে বাংলাদেশি নির্মাণশ্রমিক নিহত, আহত ২
- Ayesha Meher
- September 20, 2015
- 0 min read
সিঙ্গাপুরে গায়ের উপর নির্মাণাধীন ভবনের কংক্রিট স্ল্যাব ধসে পড়ে মারা গেছেন রাতুল (২৩) নামে বাংলাদেশি…

