যে কোন কিছু ঘটতে পারে তাদের ভাগ্যে, এমন আতঙ্ক নিয়ে হাজার হাজার বাংলাদেশী ও রোহিঙ্গা মুসলমান অভিবাসী এখন সাগরে ভাসছেন। তাদের সামনে সব রাস্তা বন্ধ। কোন দেশ তাদের আশ্রয় দিচ্ছে না। সর্বশেষ ঘটনায় আজ ৮ শতাধিক বাংলাদেশী ও রোহিঙ্গা অভিবাসীবোঝাই ২টি বোটকে ফিরিয়ে দিয়েছে মালয়েশিয়া। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। ইউএন হাই কমিশন ফর রেফ্যিউজীস (ইউএনএইচসিআর), আন্তর্জাতিক বিভিন্ন দাতা সংগঠন এবং মানবাধিকার কর্মকর্তাদের অনুরোধ সত্ত্বেও, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডও অসহায় এসব পুরুষ, নারী ও শিশুদের আশ্রয় দিতে ইচ্ছুক নয়। মালয়েশিয়ার ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী ওয়ান জুনাইদি জানিয়েছেন, আপনি আমাদের কাছে কি ধরনের ব্যবস্থা গ্রহণের প্রত্যাশা করেন? যারা আমাদের সীমান্তে অনুপ্রবেশ করেছে, তাদের সঙ্গে আমরা ভালো ব্যবহার করে এসেছি। আমরা তাদের সঙ্গে সদয় আচরণ করেছি। কিন্তু, তারা আমাদের সমুদ্র সৈকতে এভাবে দলে দলে আসতে পারে না। তিনি আরও বলেন, আমাদের সঠিক বার্তা পাঠাতে হবে যে, তাদের এখানে স্বাগত জানানো হবে না। এদিকে গ্রেপ্তার এড়াতে বহু আগেই মানব পাচার চক্রের সদস্যরা বোট পরিত্যাগ করেছে। ফলে, নাবিকবিহীন অবস্থায় সমুদ্রে ঘুরপাক খাচ্ছে বোটগুলো। অধিকাংশ ক্ষেত্রেই সামান্য কিছু খাবার ও পানি ছিল বোটগুলোতে। এ পর্যন্ত প্রায় ১,৬০০ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। ৬,০০০ অভিবাসী এখনও ভাসছেন সমুদ্রে। এদিকে গতকাল রাতে ল্যাঙ্কাওয়ি দ্বীপের কাছে প্রায় ৩০০ অভিবাসীবোঝাই আরও একটি বোটকে ফিরিয়ে দেয়া হয়েছে
Related Posts
ছাত্রদল কেন্দ্রীয় নেতা নুরুল আলম নুরু এর জন্য চট্রগ্রামে প্রতিবাদ ও দোয়া মাহফিল
- Ayesha Meher
- এপ্রিল ৭, ২০১৭
- 1 min read
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাধারন সম্পাদক ও জাতীয়তাবাদী হেল্প সেলের সদস্য ছাত্রনেতা শহীদ নুরুল আলম…
ইজতেমা থেকে বোমাসহ ৯ ব্যক্তি আটক
- Ayesha Meher
- জানুয়ারি ৯, ২০১৫
- 1 min read
ঢাকা : রাজধানীর অদুরে টঙ্গীর তুরাগ তীরে হজ্ব এর পর মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় সম্মেলন…
হজরত ঈসা আঃ কি শ্বেতাঙ্গ ছিলেন ?
- Ayesha Meher
- ডিসেম্বর ১৩, ২০১৫
- 1 min read
ইসলাম অনুসারে আমাদের নবীদের নামের তালিকা নিচে দেওয়া হলোঃ হজরত আদম আঃ (آدم) যিনি আমাদের…
৮ thoughts on “৮০০ অভিবাসীবোঝাই ২টি বোট ফিরিয়ে দিলো মালয়েশিয়া”
Leave a Reply to Mizanur Rahman Cancel reply
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


Shahid Cox liked this on Facebook.
Hossain Shahid Sarwardy liked this on Facebook.
Ashik Pria liked this on Facebook.
Mizanur Rahaman liked this on Facebook.
Sadeq Hasan Mridha liked this on Facebook.
Mizanur Rahman liked this on Facebook.
Mukter Hossan liked this on Facebook.
Bilal Hasan liked this on Facebook.