মজুমদার ফাউন্ডেশনের উদ্যোগে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

কুমিল্লা জেলার লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ ইউনিয়নের বাউরতলা গ্রামে মজুমদার ফাউন্ডেশনের উদ্যোগে মসজিদ কমপ্লেক্স, হেফজখানা ও নূরানী মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ৫তলা ফাউন্ডেশনের প্রাথমিক পর্যায়ে ৩তলা সম্পন্নহবে। এতে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থাও থাকবে।

বাউরতলা মজুমদার ফাউন্ডেশনের চেয়ারম্যান কামাল হোসেন মজুমদার ডলার মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় উপস্থিত ছিলেন প্রভাষক হাফেজ হারুন মুন্সী, ইউসুফ মিয়াজী, এসহাক মিয়াজী, জয়নাল দারোগা, এলাকার মুরুব্বী ও গণমান্য ব্যক্তিবর্গ। কমপ্লেক্সেটিতে প্রধান অর্থায়ন করছেন আমীর হোসেন মজুমদার।
বাউরতলা মজুমদার ফাউন্ডেশনের চেয়ারম্যান কামাল হোসেন মজুমদার ডলার বলেন, ভবিষ্যত প্রজন্মের কাছে সঠিক ইসলামী শিক্ষা পৌঁছে দেয়ার লক্ষ্যে বাউরতলা মসজিদ কমপ্লেক্স, হেফজখানা ও নূরানী মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ইসলামের মৌলিক জ্ঞান বিস্তারে মজুমদার ফাউন্ডেশন কাজ করে যাবে।

জিখান/প্রবাসনিউজ২৪.কম

One thought on “মজুমদার ফাউন্ডেশনের উদ্যোগে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.