ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, চলমান সংকট নিরসনের জন্য সংলাপের বিকল্প নেই। তাছাড়া সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন চলমান সংকটের সমাধান দিতে পারে। গতকাল বিকালে পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় একথা বলেন তিনি। তিনি বলেন, সরকার ও বিরোধী দল মানুষ পুড়িয়ে লাশের উপর পা রেখে রাজনীতি করছে। শান্তিকামী জনতা এ অবস্থা মেনে নিতে পারে না। প্রতিহিংসা ও দূষিত রাজনীতির চর্চা পরিহার করে ইসলাম ও মানবতার কল্যাণে কাজ করতে হবে। এ সময় আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় নেতা মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা এটিএম হেমায়েত উদ্দীন, মাওলানা ইমতিয়াজ আলম, প্রচার মাওলানা আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ
Related Posts
২০২০ সালের মধ্যে ভারতসহ চীন ও ইউরোপ দখল করবে আইএস
- Ayesha Meher
- August 11, 2015
- 1 min read
২০২০ সালের মধ্যে ভারতসহ বিশ্বের বিস্তীর্ণ অংশ নিজেদের দখলে আনবে ইসলামিক স্টেট।প্রকাশ্যে এই কথা ঘোষণা…
কে আগে এসেছে – আইন না অপরাধ ?
- Ayesha Meher
- November 7, 2015
- 1 min read
১ -কে আগে এসেছে? মুরগী না ডিম? ২- কে আগে এসেছে ? অপরাধ না আইন…
শাহরুখকে নিয়ে সালমানের রসিকতা!
- Ayesha Meher
- September 7, 2015
- 0 min read
ঢাকা: সম্প্রতি একটি মিউজিক কনসার্টে বলিউড বাদশাহ শাহরুখ খানের গানের প্রতিভা নিয়ে রসিকতা করেছেন সুপারস্টার…

