জাহিয়া ও জাফিয়া রহমানের পরিক্ষা থাকায় মালয়েশিয়া ফিরে গেলেন কোকোর স্ত্রী

দুই মেয়ে জাফিয়া ও জাহিয়াকে নিয়ে ঢাকা ত্যাগ করলেন মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শার্মিলা রহমান সিঁথি।

সোমবার দুপুরে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বিমানে তারা মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হন।
বিএনপির পক্ষ থেকে জানানো হয় জাফিয়া ও জাহিয়ার পরীক্ষা থাকায় তারা মালয়েশিয়া চলে গেছেন।
গত ২৯ জানুয়ারি মঙ্গলবার বাবার কফিনের সঙ্গে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান দেশে আসে।
মালয়েশিয়া রওনা হওয়ার আগে সোমবার সকালে বনানী গোরস্থানে স্বামীর কবরে দুই মেয়েকে নিয়ে যান শার্মিলা রহমান সিঁথি। এসময় তারা কবরের পাশে দাড়িয়ে থেকে কোকোর রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
রোববার রাতে দাদি খালেদা জিয়ার কাছ থেকে দুই নাতনি বিদায় নিয়ে নানির বাসায় রাত কাটান।
গত ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৫ বছর বয়সে আরাফাত রহমান কোকো ইন্তেকাল করেন।
এদিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান জানান, আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরতা কামনা করে বুধবার সারাদেশের মসজিদে মসজিদে দোয়া মাহফিল করবে বিএনপি। এছাড়া অন্যান্য উপাসনালয়েও প্রার্থনার আয়োজন করা হয়েছে।

৩ thoughts on “জাহিয়া ও জাফিয়া রহমানের পরিক্ষা থাকায় মালয়েশিয়া ফিরে গেলেন কোকোর স্ত্রী

Leave a Reply to Atikur Rahman Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.