নাশকতা ও সন্ত্রাসের পথ ছাড়লে বিএনপির সঙ্গে সংলাপ হলেও হতে পারে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। আজ সোমবার বেলা ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদী অবস্থান-সমাবেশে এ মন্তব্য করেন খাদ্যমন্ত্রী।
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের হরতাল-অবরোধের বিরুদ্ধে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট এ কর্মসূচির আয়োজন করে।
কামরুল ইসলাম বলেন, বিএনপির হরতাল-অবরোধ রাজনৈতিক কর্মসূচি নয়, সন্ত্রাস। বিএনপিকে এই পথ পরিহার করতে পরামর্শ দিতে সংলাপের পক্ষে কথা বলা ব্যক্তিদের প্রতি আহ্বান জানান তিনি। তাঁর ভাষ্য, এই নাশকতা-সন্ত্রাস না ছাড়লে বিএনপির সঙ্গে কোনো সংলাপ হবে না।
পাকিস্তানি কূটনীতিকেরা বাংলাদেশে নাশকতায় ইন্ধন জোগাচ্ছেন বলে অভিযোগ করেন কামরুল ইসলাম।
অবস্থান-সমাবেশে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।


Chapabaz Neta Chapabazi Baad Diye Akhon Songlap Korte Chay.. Desher Sadharon Manus & Amader Doler Neta Kormi Ke Ghum. Hotta Kore Akhon Abar Songlap Korte Chay.. Kiser Songlap Toder Poton Howar Age Andolon Bondo Kora Hobe Na.. Songlap Korte Chaile Nijer Bow er Shate Songlap Kor Desh Chere Kothay Palabe..