চট্টগ্রামে হরতালে গাড়িতে আগুন-ভাঙচুর

২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন হাটহাজারীর ফতেয়াবাদ এলাকায় পিকআপভ্যানে আগুন ও অটোরিকশা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

সোমবার সকাল পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

এদিন সকালে হাটহাজারীর ফতেয়াবাদ এলাকায় হরতালের সমর্থনে দৃর্বৃত্তরা একটি পিকআপভ্যানে আগুন ও ৪/৫ অটোরিকসা ভাঙচুর করে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাছান বলেন, ‘হাটহাজারীতে পিকআপভ্যানে আগুন দেয়ার ঘটনা ছাড়া আর কোন নাশকতার খবর পাওয়া যায়নি।’

তিনি বলেন, ‘হরতালকে কেন্দ্র করে নাশকতা মোকাবেলায় নগরজুড়ে র‌্যাব-পুলিশের টহল জোরদার করা হয়েছে।’

এদিকে হরতালে নগরীতে দূরপাল্লার যানবাহন ও ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে নগরীতে যান চলাচল কম থাকলেও টেম্পু ও রিকসা চলাচল করতে দেখা গেছে। খুলেছে দোকানপাট। যথারীতি চালু রয়েছে সরকারি-বেসরকারি অফিস।

৬ thoughts on “চট্টগ্রামে হরতালে গাড়িতে আগুন-ভাঙচুর

Leave a Reply to Rashed Jamal Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.