ঝালকাঠিতে সড়কে আগুন দিয়ে ও গাছের গুড়ি ফেলে বিক্ষোভ করেছে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা। বুধবার সকালে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের মানপাশা টেম্পোস্ট্যান্ডের সামনে পেট্রোল ঢেলে ও টায়ার জালিয়ে সড়কে আগুন ধরিয়ে দেয় তারা। এসময় জোট নেতা-কর্মীরা গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখে। ছাত্রলীগ নেতা নজরুল ইসলামের নেতৃত্বে কয়েকজন যুবক অবরোধকারীদের বাধা দেয়। এতে অবরোধকারীরা ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগ নেতা নজরুল ইসলামকে কুপিয়ে জখম করে। তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে খবর পেয়ে ঝালকাঠি থানার উপ-পরিদর্শক আবদুল হালিম তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে অবরোধকারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ পানি দিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। এদিকে মঙ্গলবার রাতে খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের বৈদারাপুর নামক স্থানে একটি যাত্রীবাহী বাস ও একটি ট্রাক ভাংচুর করে অবরোধ সর্মথকরা।
Related Posts
United we stand, divided we fall
- Ayesha Meher
- ফেব্রুয়ারি ৮, ২০১৮
- 1 min read
বেগম খালেদা জিয়ার বয়স ৭৩ বছর। তিনি অসুস্থ। বেগম খালেদা জিয়া একজন মুক্তিযোদ্ধার স্ত্রী এবং…
মতিঝিলে বাস চাপায় ১ ব্যক্তির মৃত্যু
- Ayesha Meher
- জানুয়ারি ১, ২০১৫
- 0 min read
ঢাকা: রাজধানীর মতিঝিল শাপলা চত্বরের কাছে বাস চাপায় রঞ্জন দেবনাথ (৩৯) নামে এক ব্যক্তির মৃত্যু…
লাইট, ক্যামেরা, এ্যাকশন
- Ayesha Meher
- নভেম্বর ১৮, ২০১৭
- 0 min read
প্রতিটি সংস্থার একটি লুকানো উদ্দেশ্য থাকে। এই সংস্থাটি প্রতিষ্টিত করার যে কারণ লোকের সামনে তুলে…

