ঝালকাঠিতে সড়কে আগুন দিয়ে ও গাছের গুড়ি ফেলে বিক্ষোভ করেছে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা। বুধবার সকালে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের মানপাশা টেম্পোস্ট্যান্ডের সামনে পেট্রোল ঢেলে ও টায়ার জালিয়ে সড়কে আগুন ধরিয়ে দেয় তারা। এসময় জোট নেতা-কর্মীরা গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখে। ছাত্রলীগ নেতা নজরুল ইসলামের নেতৃত্বে কয়েকজন যুবক অবরোধকারীদের বাধা দেয়। এতে অবরোধকারীরা ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগ নেতা নজরুল ইসলামকে কুপিয়ে জখম করে। তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে খবর পেয়ে ঝালকাঠি থানার উপ-পরিদর্শক আবদুল হালিম তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে অবরোধকারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ পানি দিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। এদিকে মঙ্গলবার রাতে খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের বৈদারাপুর নামক স্থানে একটি যাত্রীবাহী বাস ও একটি ট্রাক ভাংচুর করে অবরোধ সর্মথকরা।
Related Posts
নোয়াখালীতে বিচারপতির বাড়িতে পেট্রলবোমা হামলার ঘটনায় ৩ ছাত্রলীগ নেতাকর্মী আটক
- Ayesha Meher
- January 17, 2015
- 1 min read
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারক জাহাঙ্গীর হোসেন সেলিমের নোয়াখালী সেনবাগ উপজেলার কাবিলপুরের গ্রামের বাড়িতে পেট্রলবোমা…
জবির সামনে বাসে আগুন
- Ayesha Meher
- February 17, 2015
- 1 min read
ঢাকা: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল দেশব্যাপী আরও ৪৮ ঘণ্টা বাড়ানোর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের…
প্রাণ বাঁচাতে এএসআই জহিরের হাতে টাকা তুলে দিই
- Ayesha Meher
- June 12, 2015
- 1 min read
উদ্দেশ্য ছিল ব্যবসায়ীকে ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নেয়া। টার্গেট অনুযায়ী ৩ লাখ টাকা হাতিয়ে নেয়ার…

