মৌসুমি দেশপ্রেম – ১৬ই ডিসেম্বর ভারতের বিজয় দিবস



ডিসেম্বর মাস এলেই বাংলাদেশিদের দেশপ্রেম উথলে উঠে। নিশ্চয় কোন সংগত কারণ আছে। বাজারে অনেক পণ্যই সব মৌসুমে বিক্রি হয় না আবার সব মৌসুমেই সব গাছে সব ফল ধরেনা । ফল ধরার জন্য বৃক্ষেরা জলবায়ু অনুযায়ী মৌসুম বেছে নেয়।

অনেকটা প্রেম করে বিয়ে করার মত। প্রেম চলাকালিন সময়ে একজন অন্যজনকে না দেখে থাকতে পারেনা আর বিয়ের পর যতক্ষণ একজন অন্যজন থেকে দূরে থাকা যায় সেই চেষ্টাতেই ব্যস্ত থাকে। কারণ প্রেম চলাকালীন সময়ে প্রেমিক বা প্রেমিকাকে হারাবার যে ভয় থাকে বিয়েরা পরে সেই ভয় বা ঝুঁকি কিছুটা দূর হয় । একজনকে সম্পুর্নভাবে পাওয়া হয়ে গেলে অন্য আরো অনেকজন যাদের পাওয়া হয়নি তাদের পেতে ইচ্ছা করে। তদ্রুপ ডিসেম্বর মাস এলেই বাংলাদেশের জনগনের দেশপ্রেম উথলে উঠে।

স্বাধীনতা নাই তাতে কি! দুধের স্বাদ ঘোলে বছরে একদিন মিটিয়ে নিলে ক্ষতি নেই। কবিরা সব নতুন কবিতা লেখে। গায়কেরা গান ধরে। নায়কেরা কি করে জানিনা তবে ফেসবুকে ব্যাপক দেশপ্রেম লক্ষ্য করা যায়। যার প্রেম আছে তার প্রেম তো জন্ম থেকে মৃত্যু পর্যন্তই থাকার কথা। যাক কি হয়েছিল ডিসেম্বর মাসে?

ডিসেম্বরের ১৬ তারিখে পূর্ব বাংলা শাসনের ভার পাকিস্তান থেকে ভারতের হাতে চলে যায়। এই উপনিবেশিক শাসনের একটি নতুন রুপ পরিবর্তন করে। অতীতে বৃটিশ, ফেঞ্চ, পর্তুগীজ, আরবেরা জাহাজে করে এসে দেশে দেশে লুটপাট করতো তারপর নিজ দেশে সম্পদ পাচার করে নিজ দেশকে সুন্দর করে সাজাতো । সেটা এক পর্যায়ে ব্যয়বহুল হয়ে গেছিল সেজন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানী পাকভারত উপমহাদেশে তাদের পালিত কুকুরদের হাতে ক্ষমতা দিয়ে, সাম্প্রদায়িক দাঙ্গা, ঘৃণা, লুটপাটখুনধর্ষন সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে অন্যের জাগাজমি সম্পদ দখলের সুন্দর সাবলিল সামাজিকভাবে গ্রহণযোগ্য কৌশলে পদলেহনকারীদেরকে দীক্ষিত করে পাক ভারত ছেড়ে ফিরে গেছিল নিজ দেশ বৃটেনে।

তারপর থেকেই চলছে হানাহানি। প্রশিক্ষণ বৃথা যায়নি।সরাসরি উপনিবেশ গড়া ব্যয়বহুল তাই মধ্যস্বত্বভোগী পদলেহক কুকুরদের দিয়ে অনায়াসেই যেকোন দেশকে আর্থসামাজিকরাজনৈতিকভাবে নিয়ন্ত্রন করা যায়।

১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরে সেটাই হয়েছিল। পূর্ব বাংলার উপর থেকে পাকিস্তানের সরাসরি নিয়ন্ত্রন ভারতের হাতে সপে দেওয়া হয়। সেই দিন থেকেই পরোক্ষভাবে দিল্লীই পূর্ব বাংলাকে নিয়ন্ত্রন করছে।স্বাধীনতা, গনতন্ত্র, এইসব শব্দ নিয়া বাংলাদেশীদের বেশী বেশী চিল্লাবিল্লা করার কারণ সেটাই । যার যেটা নাই সে সেটার কথাই বেশী বেশী বলে। পাওয়া হয়ে গেলেই বোর হয়ে যায় তখন হারাবার খেলায় মাতে।১৬ই ডিসেম্বর ১৯৭১ ছিল ভারতের বিজয় দিবস।

পাকভারত যুদ্ধে বারে বারে হেরে যেয়ে ভারত ক্লান্ত, যুদ্ধ খরচা করে দেওলিয়া, তখনই ক্ষমতালিপ্সু বাংলাদেশীরা ভারতকে আশ্বস্থ করে – মা, ক্ষমতা পাইয়ে দাও বংশপরম্পরায় আমরা হবো রাজা ভারতেরে দিবো সেবা – দয়া করো মা।তথাস্ত বৎসে । তোমা ছাড়া এ জগতে আর কেহ নাই কিছু নাই।ফলে আওয়ামীলীগের যদি একটি পিঁপড়াও জীবিত থাকে তাহলে সেই হবে বাংলাদেশে ভারতের রাজ্যসরকার কারণ এই পিঁপড়া যেহেতু আওয়ামীবীর্যে জন্ম নিয়েছে তাই সে হবে বাফাদার ভারত সেবক।সেইদিন থেকে অক্লান্তভাবে ভারতের সেবাতে নিজেদেরকে নিঃশ্বেষ করে দিচ্ছে বাংলাদেশীরা। তবু মন ভরেনা। ডিসেম্বর মাস এলেই তাই সেই প্রথম প্রেমের কথা মনে করে উথলে উঠে বারি

আয়শা মেহের
সম্পাদিকা
প্রবাসনিউজ২৪
টরেন্টো। কানাডা

৪ thoughts on “মৌসুমি দেশপ্রেম – ১৬ই ডিসেম্বর ভারতের বিজয় দিবস

  1. I’m impressed, I must say. Really not often do I encounter a weblog that’s both educative and entertaining, and let me inform you, you’ve gotten hit the nail on the head. Your idea is outstanding; the issue is something that not enough individuals are talking intelligently about. I am very blissful that I stumbled throughout this in my search for one thing regarding this.

Leave a Reply to 720pstream nu Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.