খুলনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছে। নিহতরা হলেন- মো. বাবু ওরফে ভট্টু বাবু (৩৫) ও আল মাহমুদ (২৪)। সোমবার ভোরে নগরীর রেলওয়ে এলাকায় প্রভাতী স্কুলের পাশে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, দুই যুবক সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত। তাদের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের মুখপাত্র এডিসি মনিরা সুলতানা বলেন, অস্ত্রসহ সন্ত্রাসীরা ওই এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়ে। পুলিশও পাল্টা গুলি ছুটলে সন্ত্রাসীরা পিছু হটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এই দুই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করে। তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে একটি পাইপগান, তিন রাউন্ড গুলি, একটি ছুরি, দুইটি রামদাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
Related Posts
মসজিদে যাবেন ওবামা
- Ayesha Meher
- February 2, 2016
- 0 min read
নিউইয়র্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মসজিদ পরিদর্শনকে কেন্দ্র করে রিপাবলিকানদের মাঝে শুরু হয়েছে নানা…
জাসাস ঢাকা মহানগর দক্ষিন এর সবুজবাগ থানার কর্মীসভা অনুষ্ঠিত
- Ayesha Meher
- October 26, 2015
- 1 min read
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) দক্ষিণের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে আজ রোববারও সংগঠনের সবুজবাগ থানার…
আইএসের নামে হত্যার দায় স্বীকার করতেন নাহিদ
- Ayesha Meher
- November 26, 2015
- 1 min read
ঢাকা: ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নিজেকে আইএসের সদস্য দাবি করে উসকানিমূলক প্রপাগান্ডা চালানোর অভিযোগে নাহিদ…

