অবৈধ সরকারের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে গর্জে উঠতে হবে – সোহেল

শেখ হাসিনার অধীনে নয় সহায়ক সরকারের অধীনে নির্বাচন চাই। আর সহায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে রাজপথের আন্দোলনের মাধ্যমে বাধ্য করা হবে । বিএনপির যুগ্ম মহাসচিব ঢাকা দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল আজ ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে আজ মেয়র সাঈদ খোকন সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টানে এই কথা বলেন ।

দোয়া মহফিলে ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু জাফর মোঃ ইলিয়াস ও সঞ্চালনায় ছিলেন ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের মোঃ আরিফুজ্জামান প্রিন্স ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিনের সাধারন সম্পাদক কাজী আবুল বাশার , সহ-সভাপতি মোঃ ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেল, কাউন্সিলর আব্দুল কাদের, মকবুল ইসলাম টিপু, মীর হোসেন মীরু, হাজী লিটন, মুকিতুল আহসান রঞ্জু, আকতার হোসেন সহ বিএনপি, ছাত্রদল ও শ্রমিকদলের অনেক নেতৃবৃন্দ ।।
প্রধান অতিথি হাবিবুন উন নবী সোহেল বলেন – সকল নেতাকর্মীদের অবৈধ সরকারের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে গর্জে উঠতে হবে ।

বিশেষ অতিথি জনাব আবুল বাশার বলেন নেতাকর্মীদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভাইস চেয়ারম্যান আগামীদিনের রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে শহীদ জিয়ার আদর্শ বুকে ধারন করে আন্দোলন সংগ্রামের মাধ্যমে কাঙ্খিত লক্ষ্যে পৌছেবে ইন শা আল্লাহ্‌ ।

জিখান/প্রবাসনিউজ২৪.কম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.