বিচ ভলিবল নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে স্বল্পবসনা কিছু রমণীর ছবি। সমুদ্র তীরের বালুকণায় অনুষ্ঠিত নারীদের ভলিবল খেলায় অংশ নেয় যারা তাদের শরীরের খুব অল্পই ঢাকা থাকে বস্ত্রে। কিন্তু রিও অলিম্পিক গেমসে দেখা গেল ভিন্ন চিত্র। জার্মানির বিপক্ষে খেলায় মিশরের মেয়েরা খেললেন পুরো ইসলামী পোশাকে। যদিও আন্তর্জাতিক ভলিবল ফেডারেশন সাধারণত পোশাকের মাপ ও ধরন ঠিক করে দিয়ে থাকে। কিন্তু লন্ডন অলিম্পিক থেকে হাতাওয়ালা জামা ও পায়জামা পরে খেলার অনুমোদন দেয়া হয়। সংস্থাটির মুখপাত্র বলেন, ১৬৯টি দেশ এবারের বাছাই পর্বে অংশ নেয়। লন্ডন গেমসে নিয়েছিল ১৪৩ দেশ। তাই দেশগুলোর নিজস্ব সংস্কৃতি অনুসরণে ছাড় দেয়া হয়। মিশর এই প্রথম নিজ মহাদেশের বাইরে বিচ ভলিবলে আন্তর্জাতিক পর্যায়ে খেলছে। এর আগে গত এপ্রিলে তারা আফ্রিকান এ প্রতিযোগিতায় শিরোপাও জিতে। খেলার পরে এক মিশরীয় খেলোয়াড় বলেন, আমি ১০ বছর যাবৎ হিজাব পরিধান করি। এটা আমি যা ভালোবাসি তা থেকে আমাকে দূরে রাখেনি। আর বিচ ভলিবল হলো আমার প্রিয় এক খেলা। এত বিশাল এক আসরে অনেক জাতির সামনে দেশের পতাকা তুলে ধরতে পারায় আমি গর্বিত।
Related Posts
গঙ্গায় ভাসছে শতাধিক লাশ
- Ayesha Meher
- January 14, 2015
- 0 min read
ঢাকা: ভারতের গঙ্গা নদীতে মঙ্গলবার শতাধিক গলিত লাশ ভেসে ওঠে। প্রত্তর প্রদেশের কানপুর এবং উন্নাও…
কয়লা খনি মামলা: খালেদার দুই আবেদন খারিজ
- Ayesha Meher
- August 23, 2015
- 0 min read
বিচারিক আদালত থেকে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার নথি তলব এবং ২০০৮ সালে দুদকের দেওয়া…
মাইক্রোবাসে ‘ধর্ষক’ দুজন ছিল: র্যাব
- Ayesha Meher
- May 28, 2015
- 1 min read
রাজধানীতে ধর্ষণের শিকার গারো তরুণী পাঁচজন ধর্ষকের কথা বললেও গ্রেপ্তার দুই যুবক মাইক্রোবাসে আর কারও…

