ম্যানচেস্টার ইউনাইটেডে শিরোপা জয় দিয়েই শুরু করলেন হোসে মরিনহো। রোববার ওয়েম্বলিতে কমিউনিটি শিল্ডের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড ২-১ গোলে হারায় প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন লেস্টার সিটিকে। আর এ জয়ের নায়ক সেই সুইডিশ তারকা ইবরাহিমোভিচ। খেলার ৩২ মিনিটে লিংগার্ডের গোলে এগিয়ে যায় ম্যানইউ। এই লিংগার্ডের গোলেই ভ্যান গালের অধীনে ম্যান ইউ এফএ কাপ জিতেছিল ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে। কিন্তু বিরতির ৭ মিনিট পর লেস্টারকে সমতায় ফেরান জেমি ভার্ডি। ৮৩ মিনিটের সময় হেডের গোলে ম্যানইউয়ের জয় নিশ্চিত করেন ৩৪ বছর বয়সী ইবরাহিমোভিচ, যিনি এ মওসুমেই ফ্রান্সের পিএসজি থেকে ইংলিশ ক্লাবে যোগ দিয়েছেন। পল পগবার আগমণী দিনে এ জয় ম্যানইউ সমর্থকদের আশার আলো জাগাবে এবার। গতকাল পগবার ম্যান্বউিতে মেডিকেল টেস্ট দেযার কথা ছিল। গত ডিসেম্বরে কিং পাওয়ার স্টেডিয়ামে লেস্টারের কাছে ২-১ গোলে হেরেই চেলসির চাকরি হারান মরিনহো। মতাই এ জয়টা পর্তুগিজ এ কোচের কাছে দ্বিগুণ আনন্দের।
Related Posts
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪
- Ayesha Meher
- October 9, 2015
- 1 min read
চট্টগ্রামের পটিয়া উপজেলার মনসারটেক চৌমুহনী এলাকায় অটোরিকশা-মিনি বাসের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ একই পরিবারে…
পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ড থেকে বেঁচে গেল এক নারী
- Ayesha Meher
- October 20, 2015
- 1 min read
ঢাকা: মালদ্বীপের সর্বোচ্চ আদালত বিবাহ বহির্ভূত যৌন সঙ্গমের দায়ে অভিযুক্ত এক নারীকে পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড…
৫ জানুয়ারি সরকারের কবর রচনা হবে : ড. রেজাউল
- Ayesha Meher
- January 3, 2015
- 0 min read
ঢাকা : ৫ জানুয়ারি সরকারের কবর রচনা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা…

