চট্টগ্রামের চান্দগাঁও থেকে আট হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে খাজা রোড এলাকা থেকে মো. জাহেদ (১৯) ও মো. রাব্বি (২১) নামের ওই দুইজনকে গ্রেফতার করা হয় বলে চান্দগাঁও থানার এসআই সঞ্জয় গুহ জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। “গ্রেফতাররা ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম এসেছিল। তাদের ট্রাকের পেছনে থাকা অতিরিক্ত চাকার সঙ্গে বিশেষ কৌশলে রাখা একটি বাক্স থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।” গ্রেপ্তার দুজনেরর বাড়ি কুমিল্লা সদরে বলে জানান তিনি। “ইয়াবা বহনকারী ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে।”
Related Posts
হিজাব নারীর রক্ষাকবচ
- Ayesha Meher
- February 6, 2015
- 1 min read
১ ফেব্রুয়ারি বিশ্ব হিজাব দিবস পালিত হয়েছে। বিশ্বের অধিকাংশ দেশ তথা পশ্চিমা বিশ্বের দেশগুলোতে যখন…
শেষ সাক্ষাতে যা বলেছেন সালাউদ্দিন-মুজাহিদ
- Ayesha Meher
- November 23, 2015
- 1 min read
ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসি কার্যকরের আগে স্বজনদের নানা কথা বলেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন…
সৌদি হাসপাতালে মর্টার হামলা, ২ বাংলাদেশি নিহত
- Ayesha Meher
- September 18, 2015
- 1 min read
সৌদি আরবের একটি হাসপাতালে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মর্টার হামলায় অন্তত দুই বাংলাদেশি নিহত হয়েছেন, আহত…

