চট্টগ্রামের চান্দগাঁও থেকে আট হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে খাজা রোড এলাকা থেকে মো. জাহেদ (১৯) ও মো. রাব্বি (২১) নামের ওই দুইজনকে গ্রেফতার করা হয় বলে চান্দগাঁও থানার এসআই সঞ্জয় গুহ জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। “গ্রেফতাররা ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম এসেছিল। তাদের ট্রাকের পেছনে থাকা অতিরিক্ত চাকার সঙ্গে বিশেষ কৌশলে রাখা একটি বাক্স থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।” গ্রেপ্তার দুজনেরর বাড়ি কুমিল্লা সদরে বলে জানান তিনি। “ইয়াবা বহনকারী ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে।”
Related Posts
মুখ পরিষ্কারে অ্যাপল সাইডার ভিনিগার
- Ayesha Meher
- জানুয়ারি ১, ২০১৫
- 1 min read
এসিভি তৈরি করতে ব্যবহার করা হয় আপেলের রস। আপেলের রস দীর্ঘদিন সংরক্ষণ করা হয় যাতে…
জিয়া থেকে খালেদা তারপর – বীর মুক্তিযোদ্ধা কর্ণেল শরিফুল হক ডালিম
- Ayesha Meher
- জুলাই ৮, ২০১৮
- 1 min read
৪৯তম পর্ব দেশে ফিরলাম ফিরে এলাম দেশে। সুদীর্ঘ সময় প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে নিজেকে…
বিন লাদেন গ্রুপের ক্রেনে এবার মক্কায় নাইন ইলেভেন
- Ayesha Meher
- সেপ্টেম্বর ১২, ২০১৫
- 1 min read
মক্কার হজ ট্র্যাজেডি বিশ্ববাসীকে নিয়ে গেছে যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং পেন্টাগনে সন্ত্রাসী হামলায় দিনে।…

