Related Posts
এবার বিজিবি সদস্যের বিরুদ্ধে কিশোরী ধর্ষণের অভিযোগ
- Ayesha Meher
- August 7, 2015
- 1 min read
প্রেমের সম্পর্কে গভীর প্রণয়। বিয়ের আশ্বাসে মেলামেশায় অন্তঃসত্ত্বা কিশোরী (১৪)। এরপর গোপনে জোর করে গর্ভপাত।…
জাগরণে তারে না দেখিতে পাই থাকি স্বপনের আশে
- Ayesha Meher
- June 7, 2015
- 1 min read
আজকাল আমার অনেক ঘুম পায়। অনেক ঘুম পায়। বেগম মতিয়া চৌধুরীর মত ঘুম পায়। বজলুর…
আমরা নির্বাচিত সরকারের পক্ষে আছি, কোনো অশুভ শক্তির কাছে আমরা মাথা নত করবো না:আইজিপি
- Ayesha Meher
- January 16, 2015
- 1 min read
রংপুরের মিঠাপুকুরে স্বাধীনতার পক্ষের শক্তির দুর্বলতার কারণে স্বাধীনতাবিরোধীরা মাথা চাড়া দিয়ে উঠেছে। নারী জাগরণের অগ্রদূত…


যৌন ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ২০১৪ সালে গ্রেপ্তার হয়েছিলেন ‘মকড়ি’-খ্যাত বলিউড অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদ। কিন্তু প্রথম থেকেই সেই অভিযোগ অস্বীকার করে এসেছেন তিনি। পরে এই মামলায় ভারতের হায়দরাবাদ আদালত থেকে ক্লিনচিটও পেয়ে যান শ্বেতা। অবশেষে অন্ধকার সেই অধ্যায় অনেকটা পিছনে ফেলেছেন তিনি। সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে ‘ইন্টেরিয়র ক্যাফে নাইট’ নামের একটি শর্ট ফিল্ম। যেখানে নাসিরুদ্দিন শাহ এবং শেরনাজ পটেলের সঙ্গে অভিনয় করেছেন ২৬ বছরের শ্বেতা। মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পেয়েছে শর্ট ফিল্ম। তবে শুধু অভিনয়ই নয়, এই ছবিতে সহ-প্রযোজনাও করেছেন শ্বেতা। ২০০২ সালে ‘মকড়ি’ এবং ২০০৫ সালে ‘ইকবাল’-এ দুর্দান্ত অভিনয় করে সমালোচকদের নজর কেড়েছিলেন তিনি। ২০০৬ সালে মিঠুন চক্রবর্তীর সঙ্গে সমীর চন্দের ‘এক নদীর গল্প: টেল অফ এ রিভার’-এ শিশু চরিত্রে অভিনয় করেছিলেন। কিন্তু ২০১৪ সালে হঠাৎই দেহ ব্যবসার সঙ্গে নাম জড়িয়ে যাওয়ায় লাইম লাইট থেকে সরে গিয়েছিলেন শ্বেতা। আত্মবিশ্বাস আর প্রতিভায় ভর করে ফের ফিরে এলেন খ্যাতির আলোকবৃত্তে।