গুলশানে ডিপ্লোমেটিক জোনে হামলা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র-ভারত।‘হলি আর্টিজেন বেকারি’ রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার খবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে জানানো হয়েছে। হোয়াইট হাউসের তরফে ঘটনার পরপরই এ খবর দেয়া হয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র জানান, তৎক্ষণাৎ খবরটি জানার পর এর প্রতি মুহূর্তের আপডেট জানানোর জন্য কর্মকর্তাদের বলেছেন ওবামা। ওদিকে, অপর এক খবরে বলা হয়েছে ঢাকার মার্কিন ও ভারতীয় দূতাবাসের সকল কর্মী নিরাপদে আছেন। এই দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কিরবি ওয়াশিংটনে এক ব্রিফিংয়ে বলেন, ঢাকার গুলশানে একটি রেস্তোরাঁয় বন্দুকধারীদের হামলার ঘটনায় কারা জড়িত তা এখনো জানা যায়নি। কী উদ্দেশ্যে তারা এই ঘটনা ঘটিয়েছে সে সম্পর্কে এখনো তথ্য মেলেনি। তিনি পরিস্থিতিকে ‘এখনো পরিবর্তনশীল’ বলে উল্লেখ করেন। এদিকে ভারতের বেসরকারি টিভি চ্যানেল এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকায় তাদের দূতাবাসে সকল কর্মী নিরাপদে আছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, ‘আমাদের হাই কমিশন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে’।
Related Posts
লিবিয়ায় নৌকাডুবির ঘটনায় ২৪ বাংলাদেশী মৃত্যু
- Ayesha Meher
- আগস্ট ২৯, ২০১৫
- 0 min read
লিবিয়ার সমুদ্র উপকূলে অভিবাসীদের নৌকাডুবিতে অন্তত ২৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত…
এবার দরজায় থামবেন না, কোনো বাধাই মানবেন না খালেদা
- Ayesha Meher
- জানুয়ারি ৩, ২০১৫
- 1 min read
ঢাকা: ৫ জানুয়ারি সমাবেশের অনুমতি না দিলেও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তার গুলশান বাসা থেকে…
এক শিশু দুই মাথা, চিকিৎসা চলছে ঢামেকে
- Ayesha Meher
- নভেম্বর ১৩, ২০১৫
- 1 min read
ঢাকা : ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেয়া দুই মাথা বিশিষ্ট এক নবজাতকের চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল কলেজ…

