মানবপাচারের অভিযোগে মালয়েশিয়ায় নুরুল ইসলাম (৩২) নামের এক বাংলাদেশিকে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দেশটির হাই কোর্ট এই দণ্ড দেন। তার বিরুদ্ধে ২০১৪ ও ২০১৫ সালের মধ্যে মানবপাচারের তিনটি অভিযোগ আনা হয়েছে। মোহাম্মদ নুরবাসায়া, দিলওয়ার এবং জয় নামে তিন বাংলাদেশিকে অবৈধভাবে মালয়েশিয়ায় নিয়ে এসেছিলেন নুরুল ইসলাম। বৃহস্পতিবার দোভাষীর মাধ্যমে আদালতে তিনি অভিযোগ স্বীকার করেছেন। দেশটির মানবপাচার বিরোধী আইন অনুযায়ী, মানবপাচারের শাস্তি সর্বোচ্চ ১৫ বছরের জেল ও অর্থদণ্ড। বিচারবিভাগীয় কমিশনার আবু বকর কাতার প্রতিটি অভিযোগের জন্য নুরুল ইসলামকে ১০ বছর করে কারাদণ্ড দেন। এর আগে নুরুল ইসলাম আদালতকে বলেন, ”আমাকে অন্য এজেন্টরা এ কাজে বাধ্য করেছে। এজন্য আমাকে এক হাজার ৮০০ রিংগিত (মালয়েশীয় মুদ্রা) করে দেওয়া হতো। তাদের নির্দেশ না মানলে আমাকে প্রহার করা হতো।” বাংলাদেশে স্ত্রী, তিন সন্তান ও ৭৫ বছর বয়সী বাবা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ”আমাকে কারাদণ্ড দেওয়া হলে তাদের দেখভাল কে করবে?”
Related Posts
কসাইখানাতে নিরীহ পশু
- Ayesha Meher
- December 25, 2016
- 0 min read
সাড়া বিশ্বে লাখো কোটি মানুষ কস্টে আছে। মিয়ানমার গণহত্যা থেকে পালিয়ে আসা অনেক রোহিঙ্গা নাফ…
খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে ইইউ প্রতিনিধি দল
- Ayesha Meher
- February 17, 2015
- 1 min read
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার কার্যালয়ে বৈঠকে বসেছে ইউরোপীয় ইউনিয়নের সফররত একটি প্রতিনিধি দল।…
বিচারবহির্ভূত হত্যার স্বীকারোক্তি ইসরায়েলি পুলিশের
- Ayesha Meher
- February 12, 2015
- 1 min read
ঢাকা: একজন আরব বেদুইনকে বিচারবহির্ভূতভাবে হত্যার স্বীকারোক্তি দিয়েছেন ইসরায়েলের এক পুলিশ কর্মকর্তা। আলোচিত ওই হত্যাকাণ্ডের…

