মানবপাচারের অভিযোগে মালয়েশিয়ায় নুরুল ইসলাম (৩২) নামের এক বাংলাদেশিকে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দেশটির হাই কোর্ট এই দণ্ড দেন। তার বিরুদ্ধে ২০১৪ ও ২০১৫ সালের মধ্যে মানবপাচারের তিনটি অভিযোগ আনা হয়েছে। মোহাম্মদ নুরবাসায়া, দিলওয়ার এবং জয় নামে তিন বাংলাদেশিকে অবৈধভাবে মালয়েশিয়ায় নিয়ে এসেছিলেন নুরুল ইসলাম। বৃহস্পতিবার দোভাষীর মাধ্যমে আদালতে তিনি অভিযোগ স্বীকার করেছেন। দেশটির মানবপাচার বিরোধী আইন অনুযায়ী, মানবপাচারের শাস্তি সর্বোচ্চ ১৫ বছরের জেল ও অর্থদণ্ড। বিচারবিভাগীয় কমিশনার আবু বকর কাতার প্রতিটি অভিযোগের জন্য নুরুল ইসলামকে ১০ বছর করে কারাদণ্ড দেন। এর আগে নুরুল ইসলাম আদালতকে বলেন, ”আমাকে অন্য এজেন্টরা এ কাজে বাধ্য করেছে। এজন্য আমাকে এক হাজার ৮০০ রিংগিত (মালয়েশীয় মুদ্রা) করে দেওয়া হতো। তাদের নির্দেশ না মানলে আমাকে প্রহার করা হতো।” বাংলাদেশে স্ত্রী, তিন সন্তান ও ৭৫ বছর বয়সী বাবা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ”আমাকে কারাদণ্ড দেওয়া হলে তাদের দেখভাল কে করবে?”
Related Posts
চাই শহীদ বুদ্ধিজীবীদের প্রত্যাশার বাংলাদেশ
- Ayesha Meher
- ডিসেম্বর ১৩, ২০১৫
- 1 min read
ঢাকা: আগামীকাল ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে পাক হানাদার বাহিনী ও…
তিনটি মামলা থেকে অব্যাহতি পেলেন প্রধানমন্ত্রী সহ সব আসামি
- Ayesha Meher
- ফেব্রুয়ারি ৫, ২০১৫
- 1 min read
বঙ্গবন্ধু নভোথিয়েটার নির্মাণে দুর্নীতির অভিযোগে দায়ের করা পৃথক তিনটি মামলা থেকে অব্যাহতি পেলেন প্রধানমন্ত্রী শেখ…
ছাত্রদল সভাপতির স্ত্রীকে নিয়ে উধাও ছাত্রলীগ নেতা
- Ayesha Meher
- আগস্ট ১১, ২০১৫
- 1 min read
কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি রাশেদুল হক রাসেলের স্ত্রী নিলুফা মনিকে নিয়ে উধাও হয়ে গেছেন কক্সবাজার…

