কয়েকদিন আগে বুদাপেস্টে ‘সুলতান’ ছবির শুটিং শেষ করে এসেছেন বলিউড সুপারস্টার সালমান খান। সেখানে তার সঙ্গী ছিলেন কথিত প্রেমিকা লুলিয়া ভান্টুর। জানা গেছে, ইউরোপের দর্শনীয় স্থানগুলো সালমানকে ঘুরেও দেখান লুলিয়া। শুটিং শেষে মুম্বই ফিরেছেন একসঙ্গেই। মুম্বইয়ের স্থানীয় ফটো সাংবাদিকরা তাদের একসঙ্গে ক্যামেরাবন্দি করেন বিমান বন্দরেই। মুম্বই এসে লুলিয়া নাকি এবার আর যেতে চাইছেন না। এখানেই স্থায়ীভাবে বসবাস করার পরিকল্পনা করছেন। শোনা যাচ্ছে, লুলিয়া নতুন একটি বাড়ির খোঁজ করছেন আর সেটি যাতে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের আশেপাশে হয়। ভাড়া বাড়িই খুঁজছেন লুলিয়া। তবে যদি বাজেটের মধ্যে হয় নিজের জন্য একটি ফ্ল্যাট ক্রয় করে ফেলবেন তিনি। এমন খবরই বলিউডের বাতাসে ভেসে বেড়াচ্ছে। শুধু তাই নয়, লুলিয়াকে নতুন বাড়ি খুঁজে দেয়ার ব্যাপারে নাকি সালমানও জোর চেষ্টা চালাচ্ছেন।
Related Posts
সোমবার জামায়াতের হরতাল
- Ayesha Meher
- November 21, 2015
- 1 min read
ঢাকা : একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির…
চাকুরিতে উচ্চপদ গুলো ভারতীয়দের দখলে,বাংলাদেশে বাড়ছে বেকারত্ব
- Ayesha Meher
- July 3, 2018
- 1 min read
বাংলাদেশে প্রতিবেশি দেশ ভারত থেকে আসা নাগরিকরা বেসরকারি খাতের বহু উচ্চপদে চাকরি করছেন। ফলে দেশের…
ধানমন্ডিতে দুই বিচারপতির বাসায় ককটেল নিক্ষেপ
- Ayesha Meher
- January 8, 2015
- 0 min read
রাজধানীর ধানমন্ডিতে দুই বিচারপতির বাসার সামনে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। সন্ধ্যায় ধানমন্ডির ৭/এ সড়কের জাজেস…

