কয়েকদিন আগে বুদাপেস্টে ‘সুলতান’ ছবির শুটিং শেষ করে এসেছেন বলিউড সুপারস্টার সালমান খান। সেখানে তার সঙ্গী ছিলেন কথিত প্রেমিকা লুলিয়া ভান্টুর। জানা গেছে, ইউরোপের দর্শনীয় স্থানগুলো সালমানকে ঘুরেও দেখান লুলিয়া। শুটিং শেষে মুম্বই ফিরেছেন একসঙ্গেই। মুম্বইয়ের স্থানীয় ফটো সাংবাদিকরা তাদের একসঙ্গে ক্যামেরাবন্দি করেন বিমান বন্দরেই। মুম্বই এসে লুলিয়া নাকি এবার আর যেতে চাইছেন না। এখানেই স্থায়ীভাবে বসবাস করার পরিকল্পনা করছেন। শোনা যাচ্ছে, লুলিয়া নতুন একটি বাড়ির খোঁজ করছেন আর সেটি যাতে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের আশেপাশে হয়। ভাড়া বাড়িই খুঁজছেন লুলিয়া। তবে যদি বাজেটের মধ্যে হয় নিজের জন্য একটি ফ্ল্যাট ক্রয় করে ফেলবেন তিনি। এমন খবরই বলিউডের বাতাসে ভেসে বেড়াচ্ছে। শুধু তাই নয়, লুলিয়াকে নতুন বাড়ি খুঁজে দেয়ার ব্যাপারে নাকি সালমানও জোর চেষ্টা চালাচ্ছেন।
Related Posts
রামপুরায় ‘বন্দুকযুদ্ধে নিহত ২
- Ayesha Meher
- জানুয়ারি ২৪, ২০১৫
- 1 min read
রাজধানী ঢাকার রামপুরার বনশ্রী এলাকায় আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের বিপরীত পাশের রাস্তায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’…
ক্ষমতাবানরাই দুর্নীতি করে: অর্থমন্ত্রী
- Ayesha Meher
- জুলাই ২৭, ২০১৭
- 1 min read
ক্ষমতাবানরাই দুর্নীতি করে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, যারা ক্ষমতাবান,…
বিশ্বকাপে কেন এমন হয়, কোনো ব্যাখ্যা নেই মিসবাহর কাছে
- Ayesha Meher
- ফেব্রুয়ারি ১৫, ২০১৫
- 1 min read
আরেকটি বিশ্বকাপ, ভারতের কাছে আরেকটি হার-এমন কেন হয় পাকিস্তানের? ওয়ানডে ক্রিকেটে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকলেও…

