হিজাব পরে এটিএম বুথে প্রবেশে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই উল্লেখ করে গতকাল একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনে বলা হয়, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হিজাব পরিহিত অবস্থায় এটিএম বুথ ব্যবহারে কোনো প্রকার বিধি-নিষেধ আরোপ করা হয়নি। সামপ্রতিক সময়ে সংঘটিত এটিএম জালিয়াতি রোধে বাংলাদেশ ব্যাংক গতই ১৭ই ফেব্রুয়ারি সব তফসিলি ব্যাংকের সঙ্গে একটি সভার আয়োজন করে। ওই সভায় বিভিন্ন প্রস্তাবনার পাশাপাশি একটি ব্যাংক কর্তৃক হিজাব পরিহিত অবস্থায় এটিএম বুথ ব্যবহার করা ঠিক হবে কি না সে বিষয়ে দিক নির্দেশনা চায়। এর প্রেক্ষিতে সভার সভাপতি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী কর্মকর্তা সুনির্দিষ্টভাবে জানিয়ে দেন যে, হিজাব পরিহিত অবস্থায় এটিএম বুথ ব্যবহার করা যাবে। জনসাধারণকে এ ব্যাপারে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
Related Posts
ব্রিটিশ মন্ত্রীর চিঠিতে তীব্র আপত্তি ব্রিটেন মুসলিম নেতাদের
- Ayesha Meher
- January 19, 2015
- 0 min read
যুক্তরাজ্যে মুসলিম নেতাদের উদ্দেশে লেখা এক মন্ত্রীর চিঠি নিয়ে রীতিমত তোলপাড় শুরু হয়েছে। মুসলমান সম্প্রদায়…
আলোচনা নয়, সরতেই হবে ভারতীয় সেনাকে : চীন
- Ayesha Meher
- July 16, 2017
- 1 min read
আলোচনার মাধ্যমে ডোকা লা বিতর্ক সমাধানের ইচ্ছা দেখিয়েছে ভারত। সঙ্কট মেটাতে আগামী সপ্তাহেই জাতীয় নিরাপত্তা…
অবাক ভালোবাসা
- Ayesha Meher
- February 8, 2015
- 1 min read
টেনে-হিঁচড়ে মানুষকে ভালোবাসায় বেশ সহজেই ফেলে দিতে পারে বসন্ত। আমাদের ঋতুগুলোর বড্ড ক্ষমতা। চাইলেই হুটহাট…

