হিজাব পরে এটিএম বুথে প্রবেশে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই উল্লেখ করে গতকাল একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনে বলা হয়, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হিজাব পরিহিত অবস্থায় এটিএম বুথ ব্যবহারে কোনো প্রকার বিধি-নিষেধ আরোপ করা হয়নি। সামপ্রতিক সময়ে সংঘটিত এটিএম জালিয়াতি রোধে বাংলাদেশ ব্যাংক গতই ১৭ই ফেব্রুয়ারি সব তফসিলি ব্যাংকের সঙ্গে একটি সভার আয়োজন করে। ওই সভায় বিভিন্ন প্রস্তাবনার পাশাপাশি একটি ব্যাংক কর্তৃক হিজাব পরিহিত অবস্থায় এটিএম বুথ ব্যবহার করা ঠিক হবে কি না সে বিষয়ে দিক নির্দেশনা চায়। এর প্রেক্ষিতে সভার সভাপতি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী কর্মকর্তা সুনির্দিষ্টভাবে জানিয়ে দেন যে, হিজাব পরিহিত অবস্থায় এটিএম বুথ ব্যবহার করা যাবে। জনসাধারণকে এ ব্যাপারে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
Related Posts
জঙ্গিদের জয়ী হতে দেয়া হবে না
- Ayesha Meher
- জুলাই ১১, ২০১৬
- 0 min read
ঢাকা : ঢাকায় সফররত মধ্য ও দক্ষিণ এশিয়াভিত্তিক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বলেছেন,…
সোনাইমুড়িতে যুবদলকর্মীকে কুপিয়ে জখম
- Ayesha Meher
- নভেম্বর ২৯, ২০১৫
- 1 min read
নোয়াখালী: জেলার সোনাইমুড়ি উপজেলার দেওটি ইউনিয়নে মহিউদ্দিন (২৬) নামের এক যুবদলকর্র্মীকে কুপিয়ে গুরুতর জখম করেছে…
নোয়াখালীতে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
- Ayesha Meher
- ফেব্রুয়ারি ১০, ২০১৫
- 0 min read
নোয়াখালীতে লাকি বেগম নামের এক তরুণীকে হত্যার দায়ে ভগ্নিপতি আলমগীর হোসেনকে (৪৫) মৃত্যুদণ্ড, ২০ হাজার…

