সজলকে গ্রেফতারের নিন্দা জানালো জেড ফোর্স কেন্দ্রীয় সংসদ

জেড ফোর্স কেন্দ্রীয় সংসদের সহ- সাধারন সম্পাদক ও মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি হাজী মোঃ সজল মিয়াকে গ্রেফতারের নিন্দা জানিয়েছে কেন্দ্রীয় জেড ফোর্স। জেড ফোর্স কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহাঙ্গীর শিকদার ও সাধারন সম্পাদক খালেদ এনাম মুন্না এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

নেতৃদ্বয় বলেন, ” সজলের বিরুদ্ধে কোন প্রকার মামলা না থাকা সত্বেও তাকে গ্রেফতার করেছে পুলিশ । এই অবৈধ সরকার ক্ষমতা হারানোর ভয়ে নিষ্ঠুর ও অত্যাচারী হয়ে উঠেছে। শাসকদলের পুলিশ সমস্ত হিংস্রতা দিয়ে বিরোধীদলের উপর ঝাঁপিয়ে পড়ছে।”
নেতৃদ্বয় অবিলম্বে সরকারের এই ‘জুলুম নির্যাতন’ বন্ধের আহবান জানান এবং গ্রেফতারকৃত জেড ফোর্স নেতা সজলের মুক্তি দাবি করেন।

প্রসঙ্গত, সোমবার মধ্যরাতে নিজ বাসা থেকে সজলকে গ্রেফতার করেছে পুলিশ ।

নাসিম/প্রবাসনিউজ২৪.কম

১০ thoughts on “সজলকে গ্রেফতারের নিন্দা জানালো জেড ফোর্স কেন্দ্রীয় সংসদ

Leave a Reply to Ruhul Amik Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.