প্রথমবারের মতো নারী সদস্য প্রধানমন্ত্রীর গাড়ি চালালেন প্যারডে

এবার প্রথমবারের মতো পুলিশ সপ্তাহের প্যারেড পরিদর্শনে প্রধানমন্ত্রীকে বহনকারী খোলা গাড়িটি চালিয়েছেন একজন নারী পুলিশ। অত্যন্ত দক্ষতার সঙ্গে গাড়ি চালানোয় প্রধানমন্ত্রী কনস্টেবল মিতা বিশ্বাসকে ধন্যবাদও দেন। উল্লেখ্য পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্যারেড অধিনায়ক ছিলেন চাঁদপুরের সুপার শামসুন্নাহার।
মিতা বিশ্বাসপুলিশ সপ্তাহ শুরু হওয়ার ১০-১২ দিন আগে প্যারেড পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়ি চালাতে হবে বলে মিতা বিশ্বাসকে জানিয়ে দেওয়া হয়। তিনি প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না। পুলিশ সপ্তাহের ইতিহাসে প্রথমবারের মতো নারী সদস্য প্রধানমন্ত্রীর গাড়ি চালানোর দায়িত্ব পেয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। এরপর তিনি প্রতিজ্ঞা করেন, নারীরাও যে পারে তা করে দেখাতে হবে।
মিতা বিশ্বাস বলেন, ‘পুলিশ সপ্তাহের দিন প্যারেড পরিদর্শন শেষে গাড়ি থেকে নামার সময় প্রধানমন্ত্রী তাঁকে বলেন, “অনেক সুন্দর করে গাড়ি চালিয়েছ, থ্যাংক ইউ”। প্রধানমন্ত্রীর এ কথা শুনে এত ভালো লাগে, তা ভাষায় প্রকাশ করতে পারব না।’ ব্যক্তিগত জীবনে অবিবাহিত মিতা বিশ্বাস বর্তমানে শান্তিরক্ষী কর্মী হিসেবে জাতিসংঘ মিশনে কঙ্গোতে যাওয়ার অপেক্ষায় আছেন।

৭ thoughts on “প্রথমবারের মতো নারী সদস্য প্রধানমন্ত্রীর গাড়ি চালালেন প্যারডে

Leave a Reply to মাসুম ফোরকান মাসুম Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.