খবরের শিরোনাম শুনে হয়তো অবাক হচ্ছেন সবাই। তবে অবাক হওয়ার কিছু নেই। বাস্তবে মারা যাননি ইন্দোকানাডিয়ান অভিনেত্রী সানি লিওন। তহলে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে শিরোনামে কেন সানির মৃত্যুর কথা লেখা হলো? এবার আসল কথায় আসা যাক। সানি ভক্তরা হয়তো তার অভিনয় করা ‘এক পেহেলি লিলা’ সিনেমাটির কথা মনে রেখেছেন। সেখানে সিনেমার শেষে মারা যান সানি লিওন। আর সেই দৃশ্যটাই নাকি মেনে নিতে পারেননি তার ভাই আমেরিকা প্রবাসী সন্দীপ সিংহ। তাই ছবিটা দেখতে বসেও তা শেষ করেননি তিনি। সম্প্রতি এক সাক্ষাতকারে সানিকে প্রশ্ন করা হয়, তার অভিনয় কি তার ভাই দেখেন? তার উত্তরে নায়িকা জানিয়েছেন, ও একেবারেই বলিউডের ছবি দেখে না। তাও আমি এক পেহেলি লীলা দেখতে বলেছিলাম। কিন্তু ও আমাকে বলল, এমন কোনো ছবি আমায় দেখতে বলিস না, যেখানে শেষ পর্যন্ত তুই মারা যাবি। এ বিষয়ে সানি বলেন, আসলে আমরা বাবা-মাকে একদম সামনে থেকে মারা যেতে দেখেছিলাম। সে কারণ অনস্ক্রিন হলেও আমার মৃত্যু ভাই সহ্য করতে পারবে না।
Related Posts
ইউরোপের ‘লোভ’! বাংলাদেশিদের হাতেই জিম্মি বাংলাদেশিরা
- Ayesha Meher
- May 4, 2015
- 1 min read
থাইল্যান্ডের জঙ্গলে প্রায় দশ বাংলাদেশির লাশ মিলেছে। এই হতভাগ্যদের মালয়েশিয়া নেওয়ার পথে জিম্মি করা হয়েছিল…
নাটোরে ৬ বিদেশি নাগরিকের বিশেষ নিরাপত্তা
- Ayesha Meher
- October 3, 2015
- 1 min read
নাটোর: নাটোরে কর্মরত ৬ বিদেশি নাগরিকের বিশেষ নিরাপত্তা দিচ্ছেন পুলিশ। ঢাকা ও রংপুরে দুই বিদেশি…
একবছরে ৮৬১ প্রবাসী শ্রমিকের মরদেহ বিনাখরচে দেশে এনেছে বিমান
- Ayesha Meher
- January 11, 2018
- 1 min read
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০১৬-১৭ অর্থবছরে সম্পূর্ণ বিনা ভাড়ায় ৮৬১ জন প্রবাসী বাংলাদেশি শ্রমিকের মরদেহ দেশে…

