খবরের শিরোনাম শুনে হয়তো অবাক হচ্ছেন সবাই। তবে অবাক হওয়ার কিছু নেই। বাস্তবে মারা যাননি ইন্দোকানাডিয়ান অভিনেত্রী সানি লিওন। তহলে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে শিরোনামে কেন সানির মৃত্যুর কথা লেখা হলো? এবার আসল কথায় আসা যাক। সানি ভক্তরা হয়তো তার অভিনয় করা ‘এক পেহেলি লিলা’ সিনেমাটির কথা মনে রেখেছেন। সেখানে সিনেমার শেষে মারা যান সানি লিওন। আর সেই দৃশ্যটাই নাকি মেনে নিতে পারেননি তার ভাই আমেরিকা প্রবাসী সন্দীপ সিংহ। তাই ছবিটা দেখতে বসেও তা শেষ করেননি তিনি। সম্প্রতি এক সাক্ষাতকারে সানিকে প্রশ্ন করা হয়, তার অভিনয় কি তার ভাই দেখেন? তার উত্তরে নায়িকা জানিয়েছেন, ও একেবারেই বলিউডের ছবি দেখে না। তাও আমি এক পেহেলি লীলা দেখতে বলেছিলাম। কিন্তু ও আমাকে বলল, এমন কোনো ছবি আমায় দেখতে বলিস না, যেখানে শেষ পর্যন্ত তুই মারা যাবি। এ বিষয়ে সানি বলেন, আসলে আমরা বাবা-মাকে একদম সামনে থেকে মারা যেতে দেখেছিলাম। সে কারণ অনস্ক্রিন হলেও আমার মৃত্যু ভাই সহ্য করতে পারবে না।
Related Posts
পত্রিকার অনলাইন সংস্করণের নিবন্ধন যুক্তিসংগত নয়
- Ayesha Meher
- নভেম্বর ২৯, ২০১৫
- 0 min read
ছাপা সংবাদপত্রগুলোর অনলাইন সংস্করণের নিবন্ধনের উদ্যোগ থেকে সরকারকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ। রোববার…
‘খালেদা এতো ভালো অভিনেত্রী হওয়া সত্ত্বেও কেন তাকে কেউ চান্স দিচ্ছে না : প্রধানমন্ত্রী
- Ayesha Meher
- জানুয়ারি ৪, ২০১৫
- 1 min read
ঢাকা: নিজ কার্যালয়ে অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘ভালো অভিনেত্রী’ বলে আখ্যা দিলেন প্রধানমন্ত্রী…
চট্টগ্রামে অটোরিকশায় পেট্রলবোমা, দগ্ধ ২
- Ayesha Meher
- ফেব্রুয়ারি ১১, ২০১৫
- 1 min read
বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের টানা হরতাল-অবরোধ চলাকালে চট্টগ্রামের পটিয়ায় সিএনজিচালিত একটি অটোরিকশায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায়…

