আকস্মিক পাকিস্তান সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ক্ষমতায় আসার পর এই প্রথম নরেন্দ্র মোদি পাকিস্তান গেলেন। গত এক যুগের মধ্যে ভারতীয় কোন প্রধানমন্ত্রী পাকিস্তান সফরে যাননি। আফগানিস্তানের রাজধানী কাবুলে এক সফর শেষে ফেরার পথে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে সাক্ষাতের জন্য লাহোরে থামছেন বলে টুইটারে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। লাহোরে দুই প্রধানমন্ত্রী একটি ভোজ সভায় অংশ নেবেন বলে পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে। পরমাণু শক্তিধর দুই দেশ পাকিস্তান এবং ভারতের মধ্যে সম্প্রতি নতুন করে শান্তি আলোচনার চেষ্টা চলছে। সেরকম এক পটভূমিতেই মোদি পাকিস্তানে গেলেন।
Related Posts
শহীদ মিনারের ব্যবস্থাপনায় সন্তুষ্ট মির্জা ফখরুল
- Ayesha Meher
- ফেব্রুয়ারি ২০, ২০১৭
- 0 min read
কেন্দ্রীয় শহীদ মিনারের এবারের ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি…
আমির ফেরায় খুশি আফ্রিদি
- Ayesha Meher
- জানুয়ারি ২, ২০১৬
- 1 min read
আজহার আলী কিংবা মোহাম্মদ হাফিজের ক্যাম্প বর্জন; এমনকি অধিনায়ক থেকে আজহারের পদত্যাগের ঘোষণাও আটকাতে পারেনি…
শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গুলি
- Ayesha Meher
- সেপ্টেম্বর ৯, ২০১৫
- 1 min read
ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত বেসরকারি ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টিপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা…
৩ thoughts on “হঠাৎ পাকিস্তান সফরে মোদি”
Leave a Reply to Md Yousuf Cancel reply
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


Moin Ahmed liked this on Facebook.
Rezina Akhter liked this on Facebook.
Md Yousuf liked this on Facebook.