কামরুল হাসান জনি, ইউএই
‘মাসিক ওয়ার্কশপ সাংবাদিকদের দক্ষতা বাড়াবে আর পেশাগত দক্ষ ব্যক্তিদের যদি ভাল অবস্থানে দাঁড় করিয়ে দেয়া যায়, সেটিই হবে প্রসাসের সফলতা।’
সংযুক্ত আরব আমিরাতের সাংবাদিকদের উদ্দেশ্যে এমন মত প্রকাশ করেন আমিরাতের শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকা গালফ নিউজের সাবেক বিজনেস নিউজ এডিটর সাইফুর রহমান।
গতকাল শুক্রবার (১১ ডিসেম্বর) আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস)’র এক জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মত প্রকাশ করেন। বক্তব্যে তিনি সাংবাদিকদের প্রশিক্ষণের পাশাপাশি একটি অফিস কক্ষ, জনতা ব্যাংকে হিসাব খোলা ও নিজস্ব পত্রিকা করারও আহবান জানান।
নির্বাচিত কমিটির বেধে দেয়া ছয়মাস মেয়াদোত্তীর্ণ হওয়ায় ওই কমিটি বিলুপ্ত করে নতুন নির্বাচনের ব্যবস্থা করার লক্ষ্যে প্রসাসের প্রতিষ্ঠাতা সভাপতি আবছার তৈয়বীর সভাপতিত্বে জরুরি সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন প্রবীণ প্রবাসী সাংবাদিক জুলহাস আহমেদ জর্জ খান।
এসময় সর্বসম্মতিক্রমে প্রবীণ সাংবাদিক জর্জ খানকে সমন্বয়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
দুবাইয়ের স্থানীয় একটি হোটেলে আয়োজিত সভায় এনটিভি প্রতিনিধি ও সাবেক সভাপতি শিবলী সাদিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন গাজী ও বৈশাখি টিভির প্রতিনিধি এম এ মান্নান, সাবেক সহ-সভাপতি নাসিম উদ্দিন আকাশ, বাংলা এক্সপ্রেস ব্যুরো চীফ সৈয়দ খুরশেদ আলম, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি কামরুল হাসান জনি, মাসিক মুকুল সম্পাদক লুৎফুর রহমান, নির্বাচিত কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক ও বাংলাভিশন ক্যামেরাম্যান গিয়াস উদ্দিন শিকদার, এনটিভির সিনিয়র ক্যামেরাম্যান মহিউল করিম আশিক, হাসান মুরশেদ, সিএনএন বাংলার প্রতিনিধি ওসমান চৌধুরী, নতুন ফেনী প্রতিনিধি মুহাম্মাদ ইছমাইল, সিলেট এক্সপ্রেস প্রতিনিধি আব্দুল্লাহ আল শাহীন, সপ্তাহিক দেশের খবর প্রতিনিধি মাহমুদুল হক, অনলাইন দৈনিক কক্সবাজার প্রতিনিধি আরিফ সিকদার বাপপী, নবযাত্রা প্রতিনিধি মোহাম্মদ ইলিয়াস প্রমুখ।
সভায় বক্তারা কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে সেটি ভেঙ্গে দিয়ে নতুন নির্বাচনের দাবি করেন। আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি উপহার দেয়ার জন্যেও সমন্বয়কের কাছে বক্তারা আহবান জানান।
উল্লেখ্য, আগামী তিনদিনের মধ্যে সমন্বয়ক মেয়াদোত্তীর্ণ কমিটির সঙ্গে আলাপ করে সভা আহবানেরও কথা রয়েছে। সভায় আমিরাতের বিভিন্ন বিভাগ থেকে আগত সৃজনশীল ও মুক্তমনা লেখকরাও উপস্থিত ছিলেন।


Iftekhar Alvi Nilay liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Anowar Dhali liked this on Facebook.
Johorul Islam liked this on Facebook.
Shahin Vai liked this on Facebook.
Mijanur Rahman liked this on Facebook.
MadZy Anik MoLlick liked this on Facebook.