সিরিয়াতে পশ্চিমা দেশগুলো দ্বৈত ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সোচিতে একটি আন্তর্জাতিক সম্মেলনে দেয়া বক্তব্যে পুতিন বলেন, পশ্চিমা দেশগুলো সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই ঘোষণা করছে এবং একইসঙ্গে কিছু গোষ্ঠিকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। তিনি বলেন, রাশিয়ার সামরিক অভিযানের ফলে প্রেসিডেন্ট বাশার আল আসাদের জন্য গত চার বছরের গৃহযুদ্ধের একটি রাজনৈতিক সমাধানে আসার পরিবেশ তৈরি হবে। পুতিন ইঙ্গিত করেন যে, তথাকথিত ইসলামিক স্টেটের সঙ্গে লড়াইয়ে বিদ্রোহী দলগুলোকে সঙ্গে নিয়ে কাজ করার জন্য প্রস্তত রয়েছে সিরিয় সরকার। পুতিন বলেন প্রেসিডেন্ট বাশার আল আসাদের মস্কো সফরকালে এধরণের একটি যৌথ বাহিনীর বিষয়ে তার মতামত জানতে চেয়েছিলেন এবং আসাদ ইতিবাচক উত্তর দিয়েছেন। সিরিয় এবং ইরাকি সরকারের সাথে যোগ দিয়ে আইএসের বিরুদ্ধে লড়াই করার জন্য কুর্দি বাহিনীর প্রতি আহবান জানান পুতিন। পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে দ্বৈত ভূমিকা পালনের অভিযোগ করলেও তিনি বলেন, সন্ত্রাসবাদের হুমকির ফলে পশ্চিমা দেশগুলো এবং রাশিয়ার জন্য এক সঙ্গে কাজ করার একটি সুযোগ তৈরি হয়েছে। তবে অভিযান বর্ধিত করে ইরাকে আইএসের ওপর বিমান হামলার কোন পরিকল্পনা রাশিয়ার নেই বলেও জানান রুশ প্রেসিডেন্ট। সূত্র : বিবিসি
Related Posts
বিপ্লবী মাসুদ রানার অসহায় পরিবারের পাশে আমরা তৃনমূল হেল্প সেল
- Ayesha Meher
- অক্টোবর ৯, ২০১৫
- 1 min read
প্রিয়নেতা তারেক রহমানের জন্মভূমি বগুড়ার রাজপথের আন্দোলন.সংগ্রামে আলোচিত বিপ্লবী কারাবন্দী বগুড়া শহর শাখা যুবদলের সংগ্রামী…
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, মনে হয় যেন যুদ্ধের ময়দান
- Ayesha Meher
- ফেব্রুয়ারি ১৫, ২০১৫
- 1 min read
রুহুল আমিন। ৩০ কিংবা ৩২ বছরের যুবক। হাতে একটি বড় ব্যাগ। বিমানবন্দরের প্রবেশ পথের ফুটপাতে…
সাকিব ইস্যুতে ভারতীয় মিডিয়ার তোপের মুখে গম্ভীর
- Ayesha Meher
- মে ২৬, ২০১৬
- 1 min read
আইপিএলের নবম আসরে প্লে-অফ থেকে বিদায় নেওয়ার পর কলকাতা অধিনায়ক গম্ভীরকে নিয়ে বিশ্লেষণ শুরু করেছে…
২ thoughts on “পশ্চিমা দেশগুলো দ্বৈত ভূমিকা পালন করছে, অভিযোগ পুতিনের”
Leave a Reply to Khandakar Mamun Cancel reply
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


Zohurul Haq liked this on Facebook.
Khandakar Mamun liked this on Facebook.