বিপিএল মাতাতে আসছেন আমির

আগামী মাসের শেষ সপ্তাহে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের তৃতীয় আসর। বিপিএলের দ্বিতীয় আসরে অংশ না নিলে আসন্ন তৃতীয় আসরে পাকিস্তানি ক্রিকেটার থাকছে এটা এক প্রকার নিশ্চিত বলা যায়। এজন্য পাকিস্তানি ক্রিকেটারদের একটি তালিকা তৈরি করা হয়েছে। আর সেই তালিকায় রয়েছেন নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরা তরুণ পেসার মোহাম্মদ আমির। গতকাল বৃহস্পতিবার এই সম্পর্কিত একটি সংবাদ প্রকাশ করেছে অনলাইন নিউজ পোর্টাল পাকিস্তান হেডলাইন।

প্রত্রিকাটি বলছে, বিপিএলের পরবর্তী আসরের জন্য ৩৫ সদস্যের একটি তালিকা অনুমোদন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ওই তালিকার নাম রয়েছে তরুণ পেসার মোহাম্মাদ আমিরের। তবে আমিরের নাম থাকলেও তালিকায় জায়গা হয়নি সালমান বাট কিংবা মোহাম্মদ আসিফের।

এদিকে, বাংলাদেশি এক অনলাইন পোর্টালে মোহাম্মদ আমিরের নাম তালিকায় রাখার বিষয়টি স্বীকার করেছেন বিপিএলের টেকনিক্যাল কমিটির সদস্য খালেদ মাহমুদ সুজন।

তিনি বলেন, ‘পাকিস্তানের বেশকিছু খেলোয়াড়ের নাম আমরা তালিকাভূক্ত করেছি। তার মধ্যে সেও (আমির) আছে। প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলতে তার উপর যেহেতু আইসিসির কোনো প্রকার নিষেধাজ্ঞা নেই, তাই আমরা তাকেও রেখেছি তালিকায়। সে ইতিমধ্যে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে খেলতে শুরু করেছে। সুতরাং বিপিএলে খেলতে তার কোনো সমস্যা নেই।’

প্রসঙ্গত, ২০১০ সালে লর্ডস টেস্টে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকায় ৫ বছরের জন্য নিষিদ্ধ হন ওই সময়ের সেরা বোলার আমির। নিষেধাজ্ঞা কাটিয়ে তিনি ইতিমধ্যে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন। বল হাতে দারুণ পারফরম্যান্স করছেন। কায়েদে আজম ট্রফির বাছাইপর্বে চারদিনের তিনটি ম্যাচে ২৭ উইকেট নিয়েছেন।




৭ thoughts on “বিপিএল মাতাতে আসছেন আমির

Leave a Reply to Jahangir Alom Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.