বলিউডের ছবিতে নুসরাত ফারিয়া

নুসরাত ফারিয়া ক্যারিয়ার শুরু করেছেন মডেলিং ও উপস্থাপনা দিয়ে। ক্যারিয়ারের শুরু থেকেই তার বৃহস্পতি তুঙ্গে। আর এ জন্যই সহকর্মীরা তাকে ‘লাকি গার্ল’ বলে থাকেন। আসলেই তিনি ‘লাকি গার্ল’। খুব দ্রুত সময়ে চলচ্চিত্রে সুযোগ পেয়েছেন। প্রথম ছবি শেষ হতে না হতেই দ্বিতীয় ছবির সুখবর। আর সেই সুখবরটা বিশাল বড়। ফারিয়া বলিউডে অভিনয় করছেন। ‘গাওয়াহ্ : দ্য উইটনেস’ শিরোনামের একটি থ্রিলার ছবিতে তিনি অভিনয় করবেন। তার বিপরীতে আছেন কিসারবয় খ্যাত ইমরান হাশমি। ছবিটি পরিচালনা করছেন বিষ্ণু দত্ত। বলিউডে অভিনয় প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘নিঃসন্দেহে এটা অনেক বড় একটা সুযোগ। আমি চেষ্টা করব সুযোগটি ঠিকঠাক কাজে লাগাতে’। ফারিয়া জানিয়েছেন, এ ছবিতে আরও অভিনয় করবেন নওয়াজউদ্দীন সিদ্দিকী, পায়েল সরকার, আশুতোষ রানারা। আর গল্প গড়ে উঠেছে দুই জুটিকে কেন্দ্র করে। এদিকে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াতে এক সাক্ষাৎকারে এ ছবির পরিচালকও খবরটি প্রকাশ করেছেন। তিনি ফারিয়াকে নিয়ে বলেছেন, ‘এ ছবিতে ফারিয়ার চরিত্রটি কৌতূহলে ঘেরা।’

আসলেই ফারিয়ার চরিত্রটি রহস্যে ঘেরা। তিনি টিনসেলে টপমডেল। আর তার নায়ক ইমরান একজন সাবেক সিবিআই কর্মকর্তা।

‘গাওয়াহ্ : দ্য উইটনেস’ ছবিতে কাস্টিং প্রসঙ্গে ফারিয়া জানান, রীতিমতো অডিশন দিয়ে তাকে সুযোগ নিতে হয়েছে। আর অডিশন হয়েছে তার প্রথম ছবি ‘আশিকি’র অডিশনের সময়ই। যখন ‘আশিকি’র অডিশন চলে তখন সেখানে ‘গাওয়াহ্ : দ্য উইটনেস’ ছবির কাস্টিং ডিরেক্টর অপূর্ব জোশেস ছিলেন। তিনি মনে মনে ইমরানের বিপরীতে নায়িকা খুঁজছিলেন। ফারিয়াকে দেখে তিনি মোটামুটি নিশ্চিত হন, হ্যাঁ একে দিয়েই হবে। তারপর নানাভাবে ফারিয়ার ওপর নজর রেখে চূড়ান্ত করেন। নভেম্বরে ছবির শুটিং শুরু হবে।

 

৪ thoughts on “বলিউডের ছবিতে নুসরাত ফারিয়া

Leave a Reply to আযহারুল হক Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.