দপ্তরবিহীন মন্ত্রী ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। গত ৯ ই জুলাই দপ্তরবিহীন হওয়ার সাত দিনের মাথায় প্রশাসনের সবচেয়ে ক্ষমতাবান মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হল তাকে। কিছুক্ষণের মধ্যে তাকে নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রি পরিষদ বিভাগ। গত ৭ ই জুলাই একনেক বৈঠকে সৈয়দ আশরাফুল ইসলামকে মন্ত্রীসভা থেকে অব্যাহতি দেয়ার কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৯ জুলাই অব্যাহতি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে তাকে দপ্তরবিহীন মন্ত্রী করা হয়। এরপরই ১৫ জুলাই পরিবারের সঙ্গে ঈদ করতে সৈয়দ আশরাফ যুক্তরাজ্য যাওয়ার বিষয়টি সামনে চলে আসে। এছাড়া ১৪ জুলাই মন্ত্রিসভার কলেবর বাড়ানোর শপথ অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দপ্তরবিহীন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন না। এরপরই আওয়ামী লীগের বিভিন্ন মহলে গুঞ্জন শুরু হয়। প্রধানমন্ত্রী ডেকে সৈয়দ আশরাফের সঙ্গে কথা বলেন। এসব নানা ঘটনার পর প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে পরিচিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হলো তাকে।
Related Posts
জিয়াউর রহমান ওয়ে’র মামলায় ফের আওয়ামি লীগের হার
- Ayesha Meher
- January 24, 2015
- 0 min read
যুক্তরাষ্ট্রের শিকাগো সিটিতে স্থাপিত জিয়াউর রহমান ওয়ে’র বিরুদ্ধে মামলায় আবারো হেরে গেল আওয়ামী লীগ। স্থানীয়…
রিভিউতে মৃত্যুদণ্ড বাতিল হওয়ার সম্ভাবনা ক্ষীণ
- Ayesha Meher
- October 14, 2015
- 1 min read
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ‘আমি আশা করি, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল…
সব দখল, কোথাও স্বস্তি নেই : এরশাদ
- Ayesha Meher
- June 27, 2015
- 1 min read
জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, রমজান মাসেও মানুষের মনে স্বস্তি নেই। রাস্তা ও…
৩ thoughts on “জনপ্রশাসন মন্ত্রী হলেন সৈয়দ আশরাফ”
Leave a Reply Cancel reply
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


Nazmul Hasan Akash liked this on Facebook.
Mizanur Rahaman liked this on Facebook.
Jone Make liked this on Facebook.