বাহরাইনের সিত্রা উপকূল থেকে জুনায়েদ মিয়া (৩১) নামে এক প্রবাসী বাংলাদেশির গলিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় বুধবার (০৮ জুলাই) মানামাস্থ বাংলাদেশ দূতাবাস সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। নিহত জুনায়েদ ( সেন্ট্রাল পপুলেশন রেজিস্ট্রার-সিপিআর নম্বর- ৮৫০৫৯৬০০৯) সিলেট জেলার গোলাপগঞ্জ থানার খাতখাই এলাকার কদুপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২৯ জুন বাহরাইনের সিত্রা উপকূল সাগরে অন্যান্যদের সঙ্গে মাছ ধরতে যান জুনায়েদ। এসময় তাদের বহনকারী নৌযানটি দুর্ঘটনার কবলে পড়ে। ওই নৌযানে তার সঙ্গে আরও দুই বাংলাদেশি ছিলেন। তারা প্রাণে বেঁচে পেলেও গভীর সাগরে শীতল পানিতে হার মেনেছে জুনায়েদের জীবন। বাহরাইন কোস্টগার্ডের সদস্যরা তাৎক্ষণিকভাবে খোঁজাখুজি করেও তার হদিস পাননি। পরে নিখোঁজের ৮ দিন পর ০৭ জুলাই স্থানীয় সময় সকালে উপকূল থেকে তার মৃতদেহ উদ্ধার করে দেশটির কোস্টগার্ড। মানামায় বাংলাদেশ দূতাবাসের সচিব (শ্রম) মহিদুল ইসলাম বলেন, জুনায়েদের মৃতদেহ পচে বিকৃত হয়ে গেছে। তাই তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এখানেই দাফনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে জুনায়েদের মৃতদেহ স্থানীয় সালমানিয়া মেডিকেল কমপ্লেক্স হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি
Related Posts
ইংল্যান্ডেও মুস্তাফিজ ঝড়
- Ayesha Meher
- July 22, 2016
- 1 min read
আইপিএল মাতিয়ে আসা বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এবার তার বোলিং জাদু দেখালেন ইংল্যান্ডের মাটিতে।…
ঢাকায় শঙ্কিত পশ্চিমারা, উচ্চমাত্রার সতর্কতা জারি
- Ayesha Meher
- September 30, 2015
- 1 min read
ঢাকা: বাংলাদেশে পশ্চিমা দূতাবাসগুলো তাদের কূটনীতিকদের চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইতালীয়…
তুরস্ক আন্তর্জাতিক হেফজ প্রতিযোগিতায় বাংলাদেশি কিশোর চ্যাম্পিয়ন
- Ayesha Meher
- June 18, 2016
- 0 min read
তুরস্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বিশ্বের দরবারে বাংলাদেশের মুখকে আরেকবার…

