বাহরাইনের সিত্রা উপকূল থেকে জুনায়েদ মিয়া (৩১) নামে এক প্রবাসী বাংলাদেশির গলিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় বুধবার (০৮ জুলাই) মানামাস্থ বাংলাদেশ দূতাবাস সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। নিহত জুনায়েদ ( সেন্ট্রাল পপুলেশন রেজিস্ট্রার-সিপিআর নম্বর- ৮৫০৫৯৬০০৯) সিলেট জেলার গোলাপগঞ্জ থানার খাতখাই এলাকার কদুপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২৯ জুন বাহরাইনের সিত্রা উপকূল সাগরে অন্যান্যদের সঙ্গে মাছ ধরতে যান জুনায়েদ। এসময় তাদের বহনকারী নৌযানটি দুর্ঘটনার কবলে পড়ে। ওই নৌযানে তার সঙ্গে আরও দুই বাংলাদেশি ছিলেন। তারা প্রাণে বেঁচে পেলেও গভীর সাগরে শীতল পানিতে হার মেনেছে জুনায়েদের জীবন। বাহরাইন কোস্টগার্ডের সদস্যরা তাৎক্ষণিকভাবে খোঁজাখুজি করেও তার হদিস পাননি। পরে নিখোঁজের ৮ দিন পর ০৭ জুলাই স্থানীয় সময় সকালে উপকূল থেকে তার মৃতদেহ উদ্ধার করে দেশটির কোস্টগার্ড। মানামায় বাংলাদেশ দূতাবাসের সচিব (শ্রম) মহিদুল ইসলাম বলেন, জুনায়েদের মৃতদেহ পচে বিকৃত হয়ে গেছে। তাই তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এখানেই দাফনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে জুনায়েদের মৃতদেহ স্থানীয় সালমানিয়া মেডিকেল কমপ্লেক্স হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি
Related Posts
নিউইয়র্কের পলাতক ২ বন্দিকে ধরতে পুরস্কার ঘোষণা
- Ayesha Meher
- জুন ৮, ২০১৫
- 0 min read
ঢাকা: নিউইয়র্কের জেল পালানো দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা জারি করেছে যুক্তরাষ্ট্রের মার্শাল সার্ভিস। একই…
জিয়া পরিবার কি আসলেই এই দেশের শত্রু !?
- Ayesha Meher
- জানুয়ারি ২৫, ২০১৫
- 1 min read
[লেখাটি লিখেছে জনপ্রিয় মাইক্রোব্লগার মুন্না আহমেদ প্রবাসনিউজের পাঠকদের জন্য] হেড লাইন দেখে কি চমকে উঠলেন…
মুক্তির পর কারাফটকে গুলি করে হত্যা
- Ayesha Meher
- জুন ২০, ২০১৬
- 1 min read
যশোর কেন্দ্রীয় কারাগার থেকে বেরুনোমাত্র সন্ত্রাসীদের গুলিতে কারাফটকেই নিহত হয়েছেন হেমায়েত উদ্দিন (৩৮) নামে এক…

