ঈদ আসলেই ভিড় বাড়ে বিপণী বিতানে। শুরু হয় কেনাকাটার ধুম। এসময় কেনাকাটা করতে আসা তরুণীরা শিকার হন ইভটিজিংয়ের। বখাটেরা তরুণীদের পিছু নিয়ে তাদেরকে যৌন হয়রানি করে থাকে। ভিড়ের মধ্যে ইভটিজিংয়ের ঘটনা ঘটায় পার পেয়ে যায় বখাটেরা। এজন্য এবার বখাটেদের ধরতে হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। ইভটিজারদের ধরতে তিনি ঈদের বাজারে হবিগঞ্জের সুন্দরী পুলিশ কনস্টেবলদের ছদ্মবেশে মাঠে নামানোর পরিকল্পনা নিয়েছেন। পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে বুধবার হবিগঞ্জের আইনশৃঙ্খলা ও শহরে যানজট সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেন, বর্তমানে পুলিশ বাহিনীতে অনেক নারী নিয়োগ পাচ্ছেন। হবিগঞ্জে কর্মরত নারী পুলিশ কনস্টেবলদের অনেকেই শহরের ডাকসাঁইটে সুন্দরীদের চেয়েও স্মার্ট। আসন্ন ঈদ বাজারে ইভটিজারদের ধরার জন্য এই সুন্দরী কনস্টেবলদের দিয়ে সাদা পোশাকে বিভিন্ন টিম করে কাজে লাগানো হবে। সভায় আরও বক্তব্য দেন, হবিগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি শোয়েব চৌধুরী, অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান প্রমুখ।
Related Posts
নিজের মৃত্যুর শোক সভাতে নিজেই এসে হাজির
- Ayesha Meher
- February 5, 2016
- 1 min read
মেলবোর্নে তখন বসন্ত। নোয়েলা রকুন্দো বসে ছিল গাড়িতে। ঠিক তার বাসার সামনে। তার মৃত্যু উপলক্ষে…
স্ত্রীর পরকীয়ার বলি সালমান শাহ
- Ayesha Meher
- May 15, 2016
- 1 min read
ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়ক সালমান শাহ তার স্ত্রীর পরকীয়ার বলি হয়েছেন বলে দাবি…
টোল দুর্নীতি এবং আমাদের সরকার ব্যবস্থা
- Ayesha Meher
- November 24, 2015
- 1 min read
মাননীয় যোগাযোগ মন্ত্রী জনাব ওবায়দুল কাদেরের বরাবর খোলাচিঠি মাননীয় মন্ত্রী, বর্তমান সরকারে কিছু সফল মন্ত্রীদের…

