মিয়ানমারের যেসব রোহিঙ্গা এবং বাংলাদেশি নৌকায় করে বিদেশে পাড়ি দিতে চেয়েছিল তাদের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার প্রতিবাদে সেখানকার রাখাইন রাজ্যে গতকাল বিক্ষোভ করেছে কয়েকশ মানুষ। সম্প্রতি এসব রোহিঙ্গাকে উদ্ধার করেছে দেশটির নৌবাহিনী। বিক্ষোভকারীদের মধ্যে বহু বৌদ্ধ ভিক্ষুও রয়েছেন। সাগর পথে তারা নৌকায় করে মিয়ানমার থেকে পালিয়ে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় যাওয়ার চেষ্টা করছিলেন। সম্প্রতি সমুদ্রে ভাসমান এরকম দুটি নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে রোহিঙ্গা ছাড়াও বাংলাদেশিও রয়েছেন। এ দুটো নৌকা থেকে প্রায় এক হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। সম্প্রতি সমুদ্রে ভাসমান নৌকা থেকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড ও মিয়ানমার কর্তৃপক্ষ সাড়ে চার হাজারের মতো অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে। এদিকে জাতিসংঘ ধারণা করছে, আরও প্রায় দুই হাজারের মতো মানুষ সমুদ্রে ভাসছে। মিয়ানমার সরকার রোহিঙ্গাদের সে দেশের নাগরিক হিসেবে স্বীকৃতি দেয়নি। কিন্তু তাদের ওপর যে ধরনের নির্যাতন চলছে সেটা বন্ধ করা এবং তাদের নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপও রয়েছে। গত কয়েকদিন ধরেই এ ধরনের প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিবিসি।
Related Posts
প্রতারণা চক্র – ৪ (নিয়োগের সময় বিলাত ফেরত ছাত্রের ডিগ্রী যাচায় করে নিন)
- Ayesha Meher
- October 12, 2015
- 4 min read
বিলাত থেকে পড়ালেখা করে যেসব ছাত্র বাংলাদেশে এসেছে বা আসবে তাদের চাকুরী দিতে গেলে জানা…
রাজু আহমেদের গ্রামের বাড়ীতে পুলিশের ব্যাপক তল্লাশী
- Ayesha Meher
- April 20, 2017
- 0 min read
রাজবাড়ী প্রতিনিধি: গত ১৭ই এপ্রিল সোমবার রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ছাত্রদল নেতা রাজু আহমেদের গ্রামের…
বিক্ষুব্ধ মাদ্রাসা – হানাদার বাহিনী তৎপর
- Ayesha Meher
- January 12, 2016
- 1 min read
ইয়াহিয়া খান, টিক্কা খান আর তাদের সহযোগী রাজাকাররা কবে বাংলার মাটি ত্যাগ করবে? বাংলার মাটি…

