ঢাকা: গানকে সবাই ভালোবাসে। তবে সবাই কি সেই গানকে অন্তরে লালন করতে পারে। কেননা গান প্রত্যেকটি মানুষের হৃদয়ে বসবাস করে। ছোট বেলা থেকেই গানের প্রতি যার অগাধ ভালোবাসা। প্রতিটি মূহর্তে গানকে যিনি অন্তরে লালন করে চলেছেন। শত বাঁধার পরেও তিনি গানের ভূবণ থেকে পথভ্রষ্ট হননি। বলছিলাম এমনই একজন কন্ঠ শিল্পী শিমুলের কথা। যার পুরো নাম মো. সিহাবুর রহমান শিমুল। ছোট বেলা থেকেই গান শেখা শিমুলের। বাবা ও মা খুব পছন্দ করতেন গান। তারই সূত্র ধরে গান শেখা। রাজশাহী শহরে যার জন্ম ও বেড়ে উঠা। স্কুল, কলেজ পেরিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে মনোবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করে এখন “পানকৌড়ি ” নামে একটি ব্যান্ড এর প্রধান ভোকাল হিসেবে কাজ করছেন। শিমুলের প্রথম মিক্সড গানের এলবাম ” একটাই গল্প”। বর্তমানে তার একক গানের এ্যালবাম এর কাজ চলছে। ইতোমধ্যে রাজশাহীর ছেলে শিমুলের ইউটিউব এ ২৮ মে ২০১৫ একটি মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে। যার শিরোনাম “এক মুঠো রোদ”। উল্লেখ্য এর আগে চ্যানেল আই, এনটিভি, একুশে টিভি ও মোহনা টিভিতে গান গেয়েছেন শিমুল। বর্তমানে তিনি তার নিজস্ব ব্যান্ড নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
Related Posts
জিম্মি একজনকে হত্যার দাবি আইএস’র
- Ayesha Meher
- January 24, 2015
- 0 min read
ঢাকা: জিম্মি জাপানি নাগরিকদের একজনকে হত্যার দাবি করে ভিডিও চিত্র প্রকাশ করেছে ইসলামিক স্টেট (আইএস)।…
জনগণের অর্থেই নির্মাণ হচ্ছে পদ্মা সেতু
- Ayesha Meher
- December 12, 2015
- 1 min read
বাংলাদেশের সাধারণ জনগণের সাহসই আমার শক্তি। তাদের সাহাস্য সহযোগিতা আমাকে শক্তি যোগাচ্ছে। জনগণ স্বতস্ফুর্তভাবে পদ্মা…
বিয়ের পর নতুন লুকে শহীদ-মীরা
- Ayesha Meher
- July 17, 2015
- 1 min read
ঢাকা: সম্প্রতি বিয়ে করে সংসারধর্ম শুরু করেছেন বলিউডের হ্যান্ডসম হাংক শহীদ কাপুর। বিয়ের অনুষ্ঠান ছাড়া…

