হাসিনাকে মোদির উপহার ওয়ালম্যাট

ঢাকা: প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে আকর্ষণীয় একটি ওয়ালম্যাট উপহার দিলেন সফররত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদি।

বাংলাদেশের ঐহিত্যবাহী জামদানির মতো করে নকশা করা এই ওয়ালম্যাটটি অন্ধ্রপ্রদেশের ঐতিহ্যবাহী ‘ভেঙ্কাতাগিরি’।

উপহারের ওয়ালম্যাটটির নকশা
অন্ধ্রপ্রদেশের নেলোর জেলায় হস্তচালিত তাঁতে বোনা এই ‘ভেঙ্কাতাগিরি’ এর কদর ভারতজুড়ে। সেখানকার তাঁতীরা জামদানি বোনার কৌশল রপ্ত করেই এই নকশি রুমাল বোনেন। সূতার নকশায় এতে ফুটিয়ে তোলা হয় স্থানীয় ঐহিত্য। যেমন শেখ হাসিনাকে দেয়া ওয়ালম্যাটটিতে রয়েছে- কল্পবৃক্ষ এবং কামধেনু। এ দু’টিকে অন্ধ্রপ্রদেশে সুখ ও সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়।

ওয়ালম্যাটগুলো বোনা হয় অত্যন্ত মসৃণ ও চিকন সুতা এবং স্বর্ণের তন্তু দিয়ে।

শেখ হাসিনাকে দেয়া ওয়ালম্যাটটি জাতীয় পুরস্কারজয়ী বুননশিল্পী শ্রী গৌরবাথিনি রামানাইয়াকে দিয়ে তৈরি করে নেয়া হয়েছে। সূত্র: মোদির টুইট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.