ঢাকা: নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ0 ইউনূসের কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, “গরিব মানুষের জন্য যা লাভজনক তাতে কেউ আঘাত করলে আমার সরকার মেনে নেবে না। ক্ষুদ্রঋণের মডেল প্রকৃতপক্ষে ঋণের ফাঁদ থেকে প্রান্তিক জনগণকে বাঁচাতে পারছে না।”
আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় ‘নিমগাছি সামাজিক মৎস্য চাষ’ প্রকল্পের তদন্ত প্রতিবেদন নিয়ে আলোচনার সময় এ কথা বলেন প্রধানমন্ত্রী। একনেক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
ওই সভায় প্রধানমন্ত্রী বলেন, “১৯৯৬ সালে গ্রামীণফোন টেন্ডারে চতুর্থ ছিল। শুধুমাত্র প্রান্তিক জনগোষ্ঠীর সুবিধা হবে সেই উদ্দেশ্যে গ্রামীণফোনকে অনুমোদন দেওয়া হয়েছিল। এ জন্য সমালোচনা হলেও মেনে নিয়েছিলাম। কথা ছিল, জয়েন্ট ভেনচারের মাধ্যমে জিপি ও গ্রামীণ ব্যাংকের মধ্যে কার্যক্রম চলবে। কিন্তু পরবর্তী সময়ে ড. ইউনূস জিপি থেকে শেয়ার বিক্রি করেছেন। যখন টেলিনর বলেছে, লিখিত দেন; তখন ইউনূস বলেছেন, দেব না। এরপরই নরওয়ে টেলিভিশনে ড. ইউনূসের ওপর রিপোর্ট প্রকাশিত হয়।”


Good
Mukter Hossan liked this on Facebook.
Mizanur Rahaman liked this on Facebook.