ঢাকা: থাইল্যান্ডের সঙ্খলা প্রদেশের একটি জঙ্গলে আরেকটি নির্যাতন শিবিরে আরও কবরের সন্ধান পাওয়া গেছে। তদন্তকারী কর্মকর্তারা মঙ্গলবার এর খোঁজ পেয়েছেন।
মালয়েশিয়ার সীমান্তবর্তী সঙ্খলা প্রদেশের সাদাও এলাকার গভীর জঙ্গলে একটি শিবিরের গণকবর থেকে ৩০জন অভিবাসীর দেহাবশেষ উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে অন্তত ১০ জন বাংলাদেশি নাগরিক ছিলেন বলে জানিয়েছেন সেখান থেকে জীবিত উদ্ধার হওয়া এক বাংলাদেশি।
মঙ্গলবার রয়েল থাই পুলিশের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল প্রায়ুৎ থর্নসিরি জানান, সোমবার রাতে পেদাং বেসার শহরের ২৫ কিলোমিটার পশ্চিমে আরেকটি নির্যাতন শিবিরের খোঁজ পাওয়া গেছে।
তিনি বলেন, ‘সেখানে পাঁচটি কবরের সন্ধান পাওয়া গেছে। তবে এগুলোর ভেতর মৃতদেহ আছে কিনা আমরা নিশ্চিত করতে পারছি না। কর্মকর্তারা এগুলি খুঁড়ে দেখবেন।’
এদিকে গত শুক্রবারের ঘটনায় জড়িত সন্দেহে মঙ্গলবার দুপুর পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তালোহ’র মো গ্রামের প্রধান ইয়ালি খ্রেম মঙ্গলবার পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। এর আগে পেদাং বেসারের মিউনিসিপাল কাউন্সিলর আরসান ইন্তানু এবং পেদাং বেসারের গ্রামপ্রধানের সহকারী রয়ে সোনালি ও আলী লামোহকে গ্রেফতার করা হয়। এ ছাড়া গত সোমবার মিয়ানমারের নাগরিক সো নাইংকে গ্রেফতার করা হয়। তিনি স্থানীয়ভাবে আনোয়ার নামেও পরিচিত। তাদের সবার বিরুদ্ধে মানব পাচারে জড়িত থাকার অভিযোগ রয়েছে।


Faruk Mb liked this on Facebook.
Mostafa Hossain liked this on Facebook.
Mukter Hossan liked this on Facebook.
Kajol Khan Anees liked this on Facebook.
Haji Rubel Sowkat Ramgonj liked this on Facebook.
M.h. Muksadul liked this on Facebook.
Mizanur Rahaman liked this on Facebook.