ঢাকা: রাজধানীর রামপুরার হাজীপাড়া এলাকায় দেবে যাওয়া টিনশেড বাড়ির মালিক ও যুবলীগ নেতা মনিরুজ্জামান চৌধুরীকে (৩৮) গ্রেফতার করেছে র্যাব-৩। সোমবার (৪ মে) ভোর সাড়ে ৫টার দিকে কুমিল্লার নিশ্চিন্তপুরের চিত্রাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-৩ এর অপারেশন কর্মকর্তা সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার চিত্রবাজার তার এক আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে যুবলীগ নেতা মনিরুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে। গত ১৫ এপ্রিল রাজধানীর রামপুরার হাজীপাড়া এলাকায় ঝিলের ওপর তৈরি একটি দোতলা টিনশেড বস্তি বাড়ি দেবে গিয়ে একই পরিবারের তিন জনসহ ১২ জন নিহত হন। ওই ঘটনায় আহত হন অন্তত ৩০ জন।
Related Posts
প্রথম আলোর পর এবার বাংলালিংকের যত কুকর্ম ফাঁস করলেন আসিফ!
- Ayesha Meher
- ফেব্রুয়ারি ২৮, ২০১৫
- 1 min read
বেশ কয়েকদিন ধরেই প্রথম আলো নিয়ে ক্ষেপে ছিলেন সঙ্গীতশিল্পী আসিফ আকবর। প্রথম আলোর ভেতরের বিভিন্ন…
শিশু নির্যাতনকারীদের কঠোর শাস্তির নির্দেশ প্রধানমন্ত্রীর
- Ayesha Meher
- আগস্ট ৮, ২০১৫
- 1 min read
ঢাকা: শিশু নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৮ আগস্ট) দুপুরে…
সশস্ত্র বাহিনী নিয়ে তথ্য প্রকাশে সতর্কতা অবলম্বনের অনুরোধ আইএসপিআর এর
- Ayesha Meher
- ফেব্রুয়ারি ৮, ২০১৫
- 1 min read
সশস্ত্র বাহিনী নিয়ে যে কোন ধরণের তথ্য প্রকাশে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে। আন্ত:বাহিনী জনসংযোগ…
৯ thoughts on “রামপুরায় দেবে যাওয়া দ্বিতল টিনশেড বাড়ির মালিক যুবলীগ নেতা গ্রেফতার”
Leave a Reply to Mukter Hossan Cancel reply
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


Mahbub Samol liked this on Facebook.
Mukter Hossan liked this on Facebook.
Jone Make liked this on Facebook.
Mohammed Anam liked this on Facebook.
Singer Boy Tanvir liked this on Facebook.
Hossain Masum liked this on Facebook.
Delwar Hossain liked this on Facebook.
Jahangir Kabir liked this on Facebook.
Mizanur Rahaman liked this on Facebook.