সহকারী কমিশনার কার্যালয় (ভূমি অফিসে) অগ্নিসংযোগ করেছে একদল দৃর্বৃত্ত।
বুধবার ভোরে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শহরের ভূমি অফিসে ভোরে একদল দুর্বৃত্ত জানালা ভেঙে পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ করে। এতে একটি কক্ষের মূল্যবান কাগজপত্র পুড়ে যায়। পরে স্থানীয় লোকজন ও ভূমি কর্মকর্তারা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সালাহ উদ্দিন জানান, ভূমি অফিসে একদল দুর্বৃত্ত অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
লক্ষ্মীপুর সহকারী কমিশনার (ভূমি) সমর কান্তি বসাক জানান, একদল দুর্বৃত্ত ভূমি অফিসে আগুন দেয়। বিষয়টি তাৎক্ষণিক ফায়ার সার্ভিস ও সদর থানায় খবর দেয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।


Abdu Rahim liked this on Facebook.
Md Salam liked this on Facebook.
Mahbub Samol liked this on Facebook.
Mohammad Jabed liked this on Facebook.
Md Fahad Abdullah liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Habibur Rahman liked this on Facebook.