রেলমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, ‘স্বাধীনতাবিরোধী জামায়াত শিবির খালেদা জিয়ার ডানে-বামে। তাদের সঙ্গে নিয়ে বেগম খালেদা জিয়া পেট্রোলবোমা মেরে, মানুষ খুন করে যতই নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাক শেখ হাসিনার কাছে বিশ জোট এবং বিএনপি পরজিত হবে।’
সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকার বৃহত্তর কুমিল্লাবাসীদের সামাজিক ও সাংস্কৃতি সংগঠন প্রত্যয়ীর আত্মপ্রকাশ এবং প্রতীক উন্মোচন উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
মন্ত্রী আরো বলেন, ‘মুক্তিযুদ্ধে পরাজিত জামায়াত এবং শিবির আজ ভর করেছে বেগম খালেদা জিয়ার কাঁধে। একাত্তর সালে বঙ্গবন্ধু ও মুক্তিকামী বাঙালী জাতির কাছে জামায়াত শিবিরের দোসর পাকিস্তানিদের যেমন পরাজয় হয়েছিল তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জামায়াত শিবিরের দোসর খালেদা জিয়াও পরাজিত হবেন।’
বিশেষ অতিথির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মিজানুর রহমান বলেন, ‘স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জিবীত মুক্তিযুদ্ধের প্রজন্মের পাশাপাশি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে বিভক্ত পাকিস্তানি চেতনাধারী রাজাকারের প্রজন্মও বেড়ে চলছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ এবং প্রজন্ম আলোচক হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক ভিপি নূর-উর রহমান মাহমুদ তানিম এবং প্রত্যয়ীর সদস্যরা উপস্থিত ছিলেন।


Md Fahad Abdullah liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Masud Amanath liked this on Facebook.